শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬:৪৫ পিএম
নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

চাঁদপুর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরন গোল্ডেন ফাউন্ডেশনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। 

চাঁদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরন গোল্ডেন ফাউন্ডেশনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে চাঁদপুর সদর হাসপাতাল সংলগ্নে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুরে ১টা পর্যন্ত হলুদ পোশাকে এই কার্যক্রমে সংগঠনের ৩০ জন স্বেচ্ছাসেবীরা অংশ নেয়।

সংগঠনটি চলতি বছরের ১ সেপ্টেম্বর সংগঠিত হয়ে যাত্রা শুরু করে। তাদের সর্বশেষ কার্যক্রম ছিলো বন্যা দুর্গতদের পাশে ত্রাণ সহায়তা।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের কর্ণধার মোঃ আল আমিন শেখ বলেন, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব। এজন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে কি না নিয়মিত তদারকি এবং ব্যবহারকারীদের জন্য ময়লার পাত্র সরবরাহ করতে হবে।

Model Hospital
যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধে এটা আমাদের প্রথম পদক্ষেপ। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে পরিস্কার-পরিস্কার পরিচ্ছন্নতা রাখা। তা হলে আমারা একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবো এবং বিভিন্ন প্রকার রোগ-বালাই থেকে নিজেদেরকে সুরক্ষা দিতে পারবো।

প্রসঙ্গত, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের কর্ণধার মোঃ আল আমিন শেখ সোশ্যাল মিডিয়ার কল্যাণে গোল্ডেন বয় নামে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন। যিনি সোনালী পোশাক পরে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে বিনোদন দেয়ার পাশাপাশি নানান সচেতনতামূলক করছিলেন।

শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৯৬, আলিমে ৬৪.১৩, শীর্ষে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:৫০ পিএম
শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৯৬, আলিমে ৬৪.১৩, শীর্ষে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ

উপজেলার শীর্ষে ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ।

সারাদেশের ন্যায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফলে চাঁদপুরের কচুয়া উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে সার্বিক পাসের হারে বড় ধরনের বিপর্যয় দেখা গেছে।

শনিবার ৩১ শে অক্টোবর প্রকাশিত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নিজ উপজেলায় এবারের এইচএসসিতে পাসের হার ৩৯.৯৬%, আলিমে ৬৪.১৩% । তন্মেধ্যে এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ০৩ জন ও আলিমে ০৭ জন।

জানা যায়, উপজেলার ৯ টি কলেজ থেকে মোট ১ হাজার ৫শ ৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করে ৬শত ২৯ জন এবং আলিমে ১৪টি মাদ্রাসা থেকে ৪শ ৬০জন পরীক্ষায় অংশগ্রহন করে পাস করে ২শ ৯৫ জন।  কচুয়ার অজয় পাড়া গায়ে হাসিমপুর গ্রামে মনোরম পরিবেশে অবস্থিত ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ ফলাফলের দিক থেকে এবারো উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেন।

এ কলেজ থেকে ১৭১জন পরীক্ষা অংশগ্রহন করে ১শ ৫৬ জন উত্তীর্ণ হয়েছেন ও  জিপিএ ৫ পেয়েছে ১ জন। ২য় স্থান অর্জন করে নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসা । এ মাদ্রাসা  থেকে ৪৯ জন পরীক্ষায় অংশগ্রহন করে ৪৭ জন উত্তীর্ণ হয়েছেন ও  জিপিএ ৫ পেয়েছে ০২  জন।

Model Hospital

উপজেলার কলেজ ও মাদ্রাসা গুলোতে এমন ব্যাপক সংখ্যক শিক্ষার্থীর ফেল করা এবং ফলাফলের এই ধস দেখে অভিভাবক ও শিক্ষানুরাগী মহল চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

অভিভাবক ও শিক্ষানুরাগীরা জানান, ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার অভাব, পাঠদানের মান হ্রাস এবং সার্বিক নজরদারির অভাবেই আজকের এই ফলাফল। দ্রুত এই বিপর্যয় উত্তরণে শিক্ষা বিভাগ ও কলেজ কর্তপক্ষ কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে শিক্ষার মান আরও তলানিতে ঠেকবে বলে আশঙ্কা করছেন তারা।