বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহজাহান শাহ সাদুল্লাপুরীর জন্মবার্ষিকী পালিত

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৭:০৮ পিএম
শাহজাহান শাহ সাদুল্লাপুরীর জন্মবার্ষিকী পালিত
বাংলাদেশ বাউল সমিতি ও সূফী দরবারে প্রতিষ্ঠাতা, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার শাহজান শাহ সাদুল্লাপুরীর জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৩-২৬ নভেম্বর ৩ দিন ব্যাপী মিলাদ দেয়া আলোচনা ও বাউল গান পরিবেশন করা হয়েছে।
মঙ্গলবার ২৬ নভেম্বর রাতে সমাপনীর দিন সৎসঙ্গ ফাউন্ডেশনের উদ্যেগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন – সৎসঙ্গ ফাউন্ডেশনের উপদেষ্টা ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.রবিউল হক।
আয়োজের বক্তব্য দেন – সিকোটেক্সের কর্ণধার, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, কৃষি উদ্যেক্তা, খলিফায়ে আযম ও সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দীন আল-মাইজ ভান্ডারী, সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামছুল আলম জুলফিকার।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন সৎসঙ্গ ফাউন্ডেশনের জেলা আহব্বায়ক সাংবাদিক ও নাট্যকার লোকমান হাবিব এবং পরিচালনা করেন সৎসঙ্গ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ও কবি শহিদুল ইসলাম খোকন।
এসময় বক্তারা বলেন, সৎসঙ্গ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবক সংগঠন। এই সংগঠনের উদ্যেশ্য ও লক্ষ্য মহৎ। তাই এই সংগঠনের উত্তর উত্তর সফলতা কামনা করি।
তারা আরো বলেন, সৎসঙ্গ ফাউন্ডেশন ধীরে ধীরে তাদের সফলতার মুখ দেখছে। এর মাধ্যমে সমাজে দিনে দিনে আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখছে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ নানা প্রকার অপরাধ থেকে আলোর দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আশাকরি আগামী দিনগুলোতে আরো এগিয়ে যাবে এবং সুন্দর একটি সমাজ ব্যাবস্থা গড়ে তোলবে।
পরে বাউলগান পরিবেশন করেন ছোট আবুল সরকার ও বাউল মাতা আলেয়া বেগমাসহ অসংখ্য বাউল শিল্পীগন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।