বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৮:৩৯ পিএম
উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

গতকাল ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি ৫ম শ্রেনির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া, মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির জমিদাতা সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও  ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া, মিলাদ , আলোচনা সভা,শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৭নভেম্বর (বুধবার) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধানগণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের গুলোর এডহক কমিটির জমি দাতা সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের গুলোর এডহক কমিটির জমি দাতা সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আমি আশা করি এ বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বাড়বে আগামীতে। শিক্ষার্থীরা হলো প্রতিষ্ঠানের প্রান। শিক্ষকরা ক্যাম্পেইন বাড়াতে হবে। তোমাদের আগে সমাপনী পরীক্ষা ছিল, বাচ্চাদের প্রতি এটা একটি চাপ ছিল। এখন আর পাবলিক পরীক্ষা নাই, তাই তোমাদের উপর তেমন চাপ পড়বে না। বার্ষিক পরীক্ষায় তোমরা সবাই পাশ করবে। তোমরা পাশ করে পাশের প্রতিষ্ঠানে ভর্তি হবে। এ প্রতিষ্ঠান গুলোর প্রতিষ্ঠাতা আমার দাদা। ওনি এ প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছেন। তোমাদের বিষয়ে যখনই কোন মেসেজ আসে আমি তোমাদের জন্য কিছু করার চেষ্টা করি। পড়ার সাথে সাথে লেখা লেখিও করতে হবে।

তিনি বলেন, এ বছর যাদের স্কুল ড্রেস লাগবে, যারা অসহায় তাদের তালিকা করবেন,  ওই তালিকা অনুযায়ী আমার পক্ষ থেকে স্কুল ড্রেস দেওয়া হবে। পরীক্ষা প্রতিযোগিতা হবে। তাই পরীক্ষায় কিভাবে ভালো করবে, সেজন্য প্রিপারেশন নিতে হবে। সরকারের পক্ষ থেকে অনেক সার্পোট দেয়, আমিও আমার ব্যক্তিগত ভাবে সহযোগিতা করবো। তোমাদের মধ্যে মানবিক গুনাবলী থাকতে হবে। এ বিদ্যালয়ের ফলাফল খুবই ভালো। ভালো ফলাফল ধরে রাখতে হবে। বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের প্রচেষ্টায় বিদ্যালয়টি ফলাফল আগের থেকে ভালো হচ্ছে।

Model Hospital

এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা শাহিনা সুলতানা, সহকারি শিক্ষক মোঃ কবির হোসেন চৌধুরী, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আয়েশা আক্তার, সহকারি শিক্ষিকা মোহসিনা আক্তার, সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষিকা রুকাইয়া খাতুন, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষিকা তানিয়া আক্তার, সহকারি শিক্ষক মোঃ ইয়াসিন খানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিদ্যালয়গুলোর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি বিদ্যালয়ের এডহক কমিটির জমি দাতা সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অতিথিবৃন্দ।

শেষে দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital