বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এক নারীর দুই প্রবাসী স্বামী, প্রেমিককে ফ্ল্যাট বাসায় হাতেনাতে ধরল প্রথম স্বামী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৯:০০ পিএম
চাঁদপুরে এক নারীর দুই প্রবাসী স্বামী, প্রেমিককে ফ্ল্যাট বাসায় হাতেনাতে ধরল প্রথম স্বামী

পরকীয়া প্রেম যেন মহামারীতে রূপান্তরিত হয়েছে কোন অবস্থাতে যেন এর লাগাম টেনে ধরা যাচ্ছে না। সবচেয়ে বেশি প্রবাসীর স্ত্রীরা পরকীয়া প্রেমে আসক্ত হয়ে ঘর-সংসার রেখে পালিয়ে যাচ্ছে। দেশের মধ্যে চাঁদপুরে ঘর ভাঙ্গা ও পরকীয়া প্রেমের প্রবণতা বেরিয়ে চলছে।

সৌদি প্রবাসী মোহাম্মদ শরীফের স্ত্রী পিংকি বেগম পরকীয়া প্রেমে আসক্ত হয়ে দ্বিতীয় বিয়ে করার স্বপ্ন দেখে দুবাই প্রবাসী ইউসুফ বরকন্দাজ সাদ্দামকে নিয়ে ফ্ল্যাট বাসায় রাত্রিযাপন করে।

এই ঘটনায় খবর পেয়ে হাতেনাতে প্রথম স্বামী শরীফ পরকীয়া প্রেমিককে সহ স্ত্রী পিংকিকে হাতেনাতে ফ্ল্যাট বাসায় ধরেছে।

বুধবার চাঁদপুর শহরের ৩ নাম্বার ওয়ার্ড পূর্ব শ্রীরামদীতে প্রবাসী স্ত্রীকে হাতেনাতে ধরার ঘটনায় দুই পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Model Hospital

অবশেষে স্থানীয় এলাকাবাসী প্রবাসীর স্ত্রী পিংকি বেগমকে সহ দুবাই প্রবাসী পরকীয়া প্রেমিক ইউসুফ বরকন্দাজ সাদ্দামকে ঘেরাও করে রাখে ।

পরে প্রবাসীর স্ত্রী পিংকি বেগম প্রথম স্বামী ২৫ তারিখে তালাকের নোটিশ পাঠিয়ে পরকীয়া প্রেমিককে কাজীর মাধ্যমে সকলের উপস্থিতিতে ২৬ শে নভেম্বর বিয়ে করেছে।

এদিকে প্রথম স্বামীর ঘরে চার বছর বয়সী তাসফিয়া আক্তার নামে কন্যা সন্তানকে স্ত্রী পিংকি জোরপূর্বক নিজের কাছে রেখে দেয়।

এই ঘটনায় প্রথম স্বামী মোহাম্মদ শরীফ জানায়, ফরিদগঞ্জ উপজেলার ১১ নম্বর চরদুখিয়া ইউনিয়ন সন্তোষপুর গ্রামের দেলোয়ার ফকিরের মেয়ে পিংকি আক্তারকে ৬ বছর পূর্বে বিয়ে করে। বিয়ের সময় স্ত্রীকে আট ভরি স্বর্ণালংকার মূল্যবান কাপড়চোপড় দিয়ে বিয়ে করে বাড়িতে আনা হয়।

সৌদি আরব থাকা অবস্থায় সাড়ে তিন বছর যাবত প্রতিমাসে সঞ্চয়ের জন্য ১ লক্ষ টাকা করে দেওয়া হয়। পরবর্তীতে বিদেশ থেকে দেশে ফেরার সময় দেড় ভরি স্বর্ণ মূল্যবান মালামাল তাকে দেওয়া হয়। কিন্তু স্ত্রী দুবাই প্রবাসী তার আপন ফুফাতো ভাই ফরিদগঞ্জ দক্ষিণ লারুয়া রামপুর বাজার আনোয়ার হোসেন বরকন্দাজের ছেলে ইউসুফ বরকন্দাজ সাদ্দামের সাথে পরকীয়ায় আসক্ত হয়ে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।

৫ দিন পূর্বে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে পূর্ব শ্রীরামদী ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে পরকীয়া প্রেমিককে খবর দিয়ে এনে রাত্রিযাপন করে।

এই ঘটনায় শ্বশুর দেলোয়ার ফকির ও শাশুড়ি পান্না বেগমকে স্ত্রীর বিষয়ে জানতে চাইলে তারা দুজন লুকোচুরি করে। কিন্তু বাবা মা মিলেই পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে।

অবশেষে ঘটনা জানতে পেরে তাদের দুজনকে হাতেনাতে ধরার পর স্ত্রী পিংকি একদিন পূর্বে তালাকের নোটিশ দিয়ে ২৬ শে নভেম্বর দ্বিতীয় বিয়ে করেছে।

প্রথম স্বামীর কাছ থেকে স্বর্ণালংকার টাকা-পয়সা আত্মসাৎ করার ঘটনায় অভিযুক্ত পিংকি ও তার পরকীয়া প্রেমিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী স্বামী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।