বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে পুটিয়া সপ্রাবিতে বার্ষিক পরীক্ষা উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১০:২২ পিএম
মতলব দক্ষিণে পুটিয়া সপ্রাবিতে বার্ষিক পরীক্ষা উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ

মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ১৬০নং পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৪ সালের বার্ষিক (সমাপনী) পরীক্ষা উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শুক্কুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. এনামুল হক জসিম মিয়াজী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মতলব দক্ষিণ উপজেলার মধ্যে পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগতমান, পরিবেশ ও অতীতের ফলাফল বেশ প্রসংশনীয়। আগামীতেও এই দ্বারা অব্যহত রাখতে শিক্ষকসহ সবাইকে আন্তরিক ভাবে সুনামের সাথে কাজ করতে হবে। বতর্মানে আমাদের শিক্ষার্থীদের তুলনায় শ্রেণীকক্ষের সংকট রয়েছে। তবে এই বিদ্যালয়ের একটি ভবনের অবকাঠামোগত উন্নয়ন কাজ চলমানও আছে। আশা করি ভবনটি দ্রুত সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন বিদ্যালয়ের সার্বিক পরিবেশ আগের চাইতেও সুন্দর করা হবে।

দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার মতলব দক্ষিণ প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিব, দৈনিক আদি বাংলা পত্রিকার চীফ রিপোর্টার মো. জাবেদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও অভিভাবক মো. জসিম উদ্দিন মিয়াজী প্রমুখ।

Model Hospital

এসময় বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital