বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সুদীপ্ত রায়

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৬:১৪ পিএম
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সুদীপ্ত রায়

মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

চাঁদপুরের মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে থানা প্রাঙ্গণে এ সভা আয়োজন করে মতলব উত্তর থানা পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল বাশার।
মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হকের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ সাহার সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আলমগীর সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, বিএনপি নেতা গোলাম সারওয়ার মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল বাশার দেওয়ান, সেক্রেটারী মেহেদী হাসান নাজির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি আঃ মান্নান লস্কর, ইসলামী আন্দোলনের নেতা ডালিম চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান টিপু, সোয়েব আহমেদ, ইঞ্জি. সফিকুল ইসলাম, যুব অধিকার পরিষদ নেতা কাউছার আহমেদ, যুব অধিকার পরিষদ নেতা ইসমাইল হোসেন সুমন, মোঃ আনিসুজ্জামান, মাহবুব সরকার প্রমুখ।
সভায় মাদক নির্মুল, ইভটিজিং প্রতিরোধ, অবৈধভাবে বালু উত্তোলন, কিশোর গ্যাং ও অন্যান্য আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড বন্ধের ব্যাপারে আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে।
এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন এএসপি সুদীপ্ত রায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital