বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর ও ছেংগারচর পৌর কৃষকদলের কার্যালয় উদ্বোধন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৬:১৮ পিএম
মতলব উত্তর ও ছেংগারচর পৌর কৃষকদলের কার্যালয় উদ্বোধন

মতলব উত্তর ও ছেংগারচর পৌর কৃষকদলের কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা এবং ছেংগারচর পৌর কৃষকদলের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে ছেংগারচর বাজারস্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ২য় তলায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু ফিতা কেটে কার্যালয় উদ্বোধন করেন।
ছেংগারচর পৌর কৃষকদলের সভাপতি জাকির হোসেন দর্জির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় কার্যালয় উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম, চাঁদপুর জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা একেএম মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত কৃষকদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুর নেতৃত্বে কৃষকদলের কার্যালয় থেকে মিছিল বের করেন।
মিছিলটি শুরু করে ছেংগারচর বাজারের প্রধান সড়ক ও থানা সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।