বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের গাছ কেটে নেয়ায় ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৩ পিএম
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের গাছ কেটে নেয়ায় ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের অধীনস্ত ছেংগারচর পৌরসভার ৩নং ওয়ার্ডের কালাকান্দা গ্ৰামে উভয় পাশ থেকে বেআইনীভাবে বিভিন্ন প্রজাতির লাখ লাখ টাকার গাছ জোড়পূর্বক কেটে নেয়ায় ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকালে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হৃষিকেশ ভৌমিক বাদী হয়ে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ মুন্সীসহ ৭জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৮জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
মো. বেনজীর আহম্মেদ (৫২), নূর মোহাম্মদ (নূরা) (৬৫), আবু বক্কর মিজি (৬৫), মো. উজ্জল ভূঁইয়া (৪৫), মো. জামান ভূঁইয়া (৩২), মো. হারুন ভূঁইয়া (৫৪), মো. সজীব (৩৮) সহ অজ্ঞাতনামা ০৭/০৮ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, মেঘনা ধনাগোদা পানি উন্নয়ন বিভাগের আওতাধীন সেচ খাল সংলগ্ন জায়গায় বিভিন্ন প্রজাতির কাঠ গাছ সৃজিত আছে। আসামীরা পূর্ব থেকে উক্ত জায়গা জোর দখল করার পাঁয়তারা করিয়া উক্ত জায়গা থেকে সৃজিত বিভিন্ন প্রজাতির ১০/১২ টি কাঠ গাছ কেটে দুই লাখ টাকার ক্ষতি সাধন করে।  কিছু গাছ কাটা অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখি এবং কিছু গাছ বিবাদীরা নিয়ে গেছে। গাছ কাটার বিষয়ে আমরা বিবাদীদেরকে জিজ্ঞাসাবাদ করলে বিবাদীরা গাছ কাটার বিষয়ে স্বীকার করে এবং উক্ত জায়গায় বিবাদীরা বাউন্ডারী ওয়াল দিয়ে পারিবারিক কবরস্থান করবে বলে জানায়।
বিবাদীরা যেকোন সময় পূনরায় উক্ত জায়গা জোরদখল করিতে পারে বিধায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উর্দ্ধতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে বিবাদীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য থানায় লিখিত অভিযোগ করে বলে জানান উপ-সহকারী প্রকৌশলী ঋষিকেশ ভৌমিক।
তিনি আরো জানান, উক্ত জায়গা দখল বেদখল নিয়ে মারাত্বক শান্তি ভঙ্গের আশংকা রয়েছে।
এদিকে গাছ কাটার অভিযোগের সত্যতা স্বীকার করেন বেনজীর আহমেদ মুন্সী। তিনি বলেন, ওখানে একটি কবরস্থান রয়েছে। সেটি পরিষ্কার করতে গিয়ে কিছু গাছ কেটেছি। তবে এখানে যেই সমস্যা তৈরি হয়েছে তা সমাধানে স্থানীয় গণমান্যরা থানা পুলিশকে জানিয়েছে। আমরা পুলিশের দারস্ত হয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করছি।
এ বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা থাকায় মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী ঋষিকেশ ভৌমিক বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।