বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মেঘনায় ড্রেজারসহ বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৪

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৮ পিএম
মেঘনায় ড্রেজারসহ বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৪
মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় দুই নৌযানে থাকা ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে নদীর নাসিরকান্দি নামক এলাকায় উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও বিআইডাব্লিউটিএ যৌথভাবে অভিযান পরিচালনা করে। বিকেলে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ।
গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন-ড্রেজার মেশিনের সুকানি মোখলেছুর রহমান (৫০) ও আতাউর রহমান (৪৫), বাল্কহেডের সুকানি মো. খলিল (৩২) ও মনির হোসেন (৩০)।
মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর পরিবহন পরিদর্শক (টিআই) মো. মাহতাব উদ্দিন, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলীসহ নৌ পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।
সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, বৈধ অনুমতি ছাড়া এভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। নদীর তীরবর্তী এলাকার ভাঙন বৃদ্ধি পায় এবং মৎস্যসম্পদ, জীববৈচিত্র ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। এটি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন। জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং বালু বর্তমানে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে।
গ্রেপ্তার ব্যাক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital