বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জমকালো আয়োজনে সম্পন্ন হলো চর্যাপদ একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২, ৩:১৬ পিএম
জমকালো আয়োজনে সম্পন্ন হলো চর্যাপদ একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা

স্টাফ রিপোর্টার : দেশের প্রখ্যাত হাওয়াইয়ান গিটারশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে সম্পন্ন হলো চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা।

শনিবার ১৫ জানুয়ারি সন্ধ্যায় চাঁদপুর রোটারী ভবনে জাতীয় সংগীত শেষে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁদপুর সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত। তিনি বলেন, চর্যাপদ সাহিত্য একাডেমির সদস্যদের চমৎকার উদ্যোগগুলো দেখলে আমি আপ্লুত হই। গত বছরও গিটারসন্ধ্যায় এসেছিলাম। চর্যাপদ একাডেমির সদস্যদের আন্তরিকতা ও ঐক্যবদ্ধতা দেখে মুগ্ধ হয়েছি। তিনি আরও বলেন, বোধহয় আমাদের দেশে চর্যাপদ একাডেমিই একমাত্র সংগঠন, যারা সাহিত্যের সঙ্গে সাংস্কৃতির চমৎকার মেলবন্ধন গড়ে তুলেছে। যা ইতোমধ্যে সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে।

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে, সজীব মোহাম্মদ আরিফ ও আইরিন সুলতানা লিমার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার। তিনি বলেন, চর্যাপদ সাহিত্য একাডেমির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আমি অবগত, বিশেষত বই উপহার কর্মসূচি একটি মানবিক কাজ বলে মনে করি। এসব কাজ অলাভজনক মনে হলেও সমাজের মানুষের কল্যাণ বয়ে আনে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর চাঁদপুর জেলা সংসদের সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র দাস, কবি ও সংগঠক মাহাবুবুর রহমান সেলিম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মাহাবুবুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দীন রাসেল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তি রক্ষিত। স্বাগত বক্তব্য রাখেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি।

Model Hospital

শুভেচ্ছা বক্তব্য রাখেন গিটারশিল্পী পরিমল দাস নূপুর, চর্যাপদ একাডেমির সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, উপমহাপরিচালক দুখাই মুহাম্মাদ, পরিচালক শিউলী মজুমদার, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, মিডিয়া পরিচালক ফয়েজ আহমেদ ও অনুষ্ঠানের আহ্বায়ক নন্দিতা দাস।

অনুষ্ঠানে গিটার পরিবেশন করেন বাংলাদেশ হাওয়াইয়ান গিটার ফোরামের উপদেষ্টা মঈনুদ্দিন প্রিন্স, জেনারেল সেক্রেটারী সানি জামান ও চাঁদপুরের কৃতিসন্তান খ্যাতিমান হাওয়াইয়ান গিটারশিল্পী দিলীপ কুমার ঘোষ। বরেণ্য তিন গিটারিস্টের পাশাপাশি গিটার পরিবেশন করেন উদীয়মান গিটারিস্ট ঐশী ঘোষ। এছাড়াও সংগীত পরিবেশন করেন শ্রাবন্তী মজুমদার, কবিতা আবৃত্তি করেন দিপান্বিতা দাস ও আনিশা নূর।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।