শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে মতলব উত্তরে প্রস্তুতিমূলক সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৫:৫০ পিএম
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে মতলব উত্তরে প্রস্তুতিমূলক সভা
চাঁদপুরের মতলব উত্তরে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা।
আলোচনা সভায় বক্তব্য দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.হাসিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ইয়াছিন হোসাইন, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, গিয়াস উদ্দিন, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেনজির আহমদ মুন্সী, সাংবাদিক ফারুক হোসেন, নূর মোহাম্মদ, উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক ও সূধীজন।
মহান বিজয় দিবস সফলভাবে পালন করার লক্ষে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করার কথা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital