শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৭৭৫ কেজি পলিথিন জব্দ, ৫ প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা অর্থদন্ড

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৬ এম
শাহরাস্তিতে ৭৭৫ কেজি পলিথিন জব্দ, ৫ প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা অর্থদন্ড
শাহরাস্তি উপজেলা প্রশাসনের অভিযানে ৭শ’৭৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করে ৪ দোকানিকে ১৮ এবং ১ অটো রাইস মিলকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ২৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শাহরাস্তি পৌরশহরের ঠাকুর বাজার, উয়ারুক বাজারে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এ অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা প্রশাসনের শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের সংশ্লিষ্ট কর্মকর্তা একটি  অভিযান পরিচালনা করেন।
ওই সময় উপজেলার উয়ারুক বাজারের বিসমিল্লাহ ফারফিউমারির স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেনের (৪২) এর দোকানের গোডাউনে ৫২৫ কেজি, উত্তম স্টোরের মালিক উত্তমের (৬৭) দোকানে ২০ কেজি এবং ভাই ভাই স্টোরের মালিক মো: শুক্কুর আলম (২৪)এর দোকানে ৪০ কেজি, পৌর শহরের ঠাকুর বাজারের হাজী ক্লথ স্টোরের মোঃ কামরুজ্জামান (৩০) এর দোকানে ১৯০ কেজিসহ সর্বমোট ৭শ’৭৫ কেজি  নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
পরে অভিযুক্ত ৪ দোকানির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর আইন, ১৯৯৫ অনুযায়ী মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া বুধবার উপজেলার টামটা দক্ষিণ ইউপি’র শিবপুর এলাকায় মিম মীনা অটো রাইস মিলে একটি অভিযান পরিচালনা করা হয়।
সেখানে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমান আদালতের প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ নিয়ে গত দুই দিনে ৫টি প্রতিষ্ঠানকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী অভিযুক্ত ব্যবসায়ী ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী জানান, যেখানে অনিয়ম সেখানে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ওই সময় এ অভিযানে শাহরাস্তি মডেল থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন সঙ্গীও ফোর্স ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital