বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চর্যাপদ সাহিত্য একাডেমির বই উপহার মাসের সমাপনী অনুষ্ঠান

সাড়ে ৫ বছরে ১২ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৮ পিএম
সাড়ে ৫ বছরে ১২ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি

নভেম্বর মাস ছিলো চর্যাপদ সাহিত্য একাডেমির ৪র্থ বই উপহার মাস। ‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ শ্লোগানে গত ২ নভেম্বর শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বই উপহার মাস ঘোষণা করে প্রতিষ্ঠানটি। এরপর মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি। পথেঘাটে, অফিস-আদালতে, এমনকি যানবাহনেও উপহার প্রদান করা হয় বই।

সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হাতে তুলে দেয়া হয় বই। টানা ১ মাস ৫ দিন চলে এ কর্মসূচি।

৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় চাঁদপুর শহরের পুরান বাজার নূরিয়া পাইলট স্কুলের শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে বই উপহার মাসের সমাপ্তি ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

বাচিকশিল্পী আবু বকর সিদ্দিকের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে প্রথমে শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

Model Hospital

উপস্থিত ছিলেন একাডেমির সহ-সভাপতি শিউলী মজুমদার, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, আর্কাইভ ও নথিব্যবস্থাপনা পরিচালক আল-আমিন সানি, চাঁদপুর শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক খালেক বিশ্বাস, ওপেন আই-এর প্রতিষ্ঠাতা ইমরান শাকির ও এস আর বাবলু।

এসময় প্রতিষ্ঠানের নিদের্শনা অনুযায়ী কর্মসূচির প্রচার-প্রচারণা, অধিক দিবস কর্মসূচি পালন ও সর্বোচ্চ সংখ্যক বই উপহার প্রদান করে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৪’ মর্যাদা প্রাপ্ত ৩ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত হলেন সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম।

বই উপহার মাসের আহ্বায়ক রফিকুজ্জামান রণি বলেন, মাসব্যাপী চলে বই উপহার কর্মসূচি। এ মাসে প্রায় এক হাজারের কাছাকাছি বই উপহার দেয়া হয়েছে। সব মিলিয়ে বিগত সাড়ে ৫ বছরে ১২ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি।

সভাপ্রধান আয়েশা আক্তার রুপা বলেন, মানুষকে বইমুখী করার পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এমন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বই উপহার কর্মসূচি পালন করে আসছে চর্যাপদ একাডেমি। ২০২১ সাল থেকে টানা ৪র্থ বারের মতো বই উপহার মাস পালন করেছে। এর মধ্যে একটি ‘বই উপহার মেলা’ও করেছে এ প্রতিষ্ঠান। জানা যায়, এ পর্যন্ত ১২ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি। এবারের প্রতিপাদ্য ছিলো ‘বই কখনও হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধব ঘর।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital