বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে নারী স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৫ পিএম
মতলব দক্ষিণে নারী স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মতলব দক্ষিণে সরকারি রাস্তার ক্ষতি করায় নারী স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীর একাংশ।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর গ্রামে সরকারি রাস্তা ও গাইডওয়াল ধ্বংসের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বর্ষা মৌসমে পুকুরের পানি নিষ্কাশন করে রাস্তা ও গাইডওয়াল ভেঙ্গে সরকারি কাজের ক্ষতি এবং একই ঘটনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানহানি করায় স্থানীয় নারী স্বাস্থ্যকর্মী আকলিমা বেগমের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাাবাসী।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার কালিকাপুর বাজার এলাকায় নারায়ণপুর-কালিকাপুর সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনের আয়োজন করেন কালিকাপুর, গোবিন্দপুর, লক্ষ্মীপুর ও দৌলতপুর এলাকাবাসী। এতে অংশ নেন কালিকাপুর, গোবিন্দপুর, লক্ষ্মীপুর ও দৌলতপুর এলাকার প্রায় সহস্রাধিক মানুষ।

পরে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. কবির হোসেন প্রধান, আলম সরকার, মানিক মোল্লা, মিজানুর রহমান, আবু তালেব মুন্সি, আবুল হোসন, সুফিয়ান মজুমদার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কালিকাপুর, গোবিন্দপুর, লক্ষ্মীপুর ও দৌলতপুর এলাকার দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কাংখিত এই রাস্তা তৈরিতে স্বাস্থ্যকর্মী আকলিমা বেগম পরিকল্পিতভাবে বর্ষা মৌসমে পুকুরের পানি নিষ্কাশন করে রাস্তা ও গাইডওয়াল ভেঙ্গে সরকারি কাজের ক্ষতি করায় রাস্তার কাজ বর্তমানে বন্ধ রয়েছে।

Model Hospital

অভিযুক্ত আকলিমা বেগম নিজ দায়িত্বে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করে জনগনকে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দিতে হবে। তা না হলে আমরা এলাকাবাসী আরও কঠোর আন্দোলনের ডাক দিবো।

এদিকে একই ঘটনায় মানববন্ধন শেষে বিকাল ৫টায় কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন একেএম কবির হোসেন প্রধান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোশাররফ হোসেন, আবুল মান্নান মুন্সি, রসুল মিয়া, আব্দুল হালিম, দেলোয়ার হোসেন হাজী, আওলাদ হোসেন মেরিন, খোকন সরকার, কবির প্রধান, বাবুল হোসেন, কাউছার সেকান্দার, আক্তার হোসেন চৌধুরী, মো. কামাল বেপারী, মফিজ বেপারী, খলিল বেপারী, আবুল হাসানাত, মতিন মুন্সি, রফিক ঢালীসহ কালিকাপুর, গোবিন্দপুর, লক্ষ্মীপুর ও দৌলতপুর গ্রামের সর্বস্তরের জনগণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital