বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে পূর্ব শত্রুতা নিয়ে যুবককে কু’পি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৪:২৭ পিএম
মতলব উত্তরে পূর্ব শত্রুতা নিয়ে যুবককে কু’পি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ইব্রাহিম খলিল (২১) নামে এক যুবকে রাস্তায় একা পেয়ে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করা হয়েছে।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই উপজেলার ফরায়জীকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিন রামপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত ইব্রাহিম খলিল ওই গ্রামের কলমতর খানের ছেলে। সে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ইব্রাহিম খলিল ও তার পরিবারের লোকজন জানায়, একই বাড়ির জমির খানের ছেলে মোস্তফা মাষ্টার ও তার ভাই হায়াত উল্ল্যাহ খানদের সাথে বাড়ির পাশে থাকা লিজকৃত একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে।
তারা জানান, বাড়ির পাশে থাকা সরকারি ১৪ শতাংস খাস জমি কলমতর খান ও তার ছেলে বাবুল হোসেনের নামে লিজ নিয়ে দীর্ঘদিন তারা সেখানে ফসলাদি করে ভোগ করে আসছেন।
কয়েকদিন পূূর্বে মোস্তফা মাষ্টার ও তার পরিবার সেই লিজকৃত জমির কিছু অংশ দখল করে তাদের রান্নাঘর এবং টয়লেট নির্মান করেন। এজন্য আহত ইব্রাহিমের পরিবার বিষয়টি মিমাংসার লক্ষ্যে এসিল্যান্ড বরাবর একটি লিখিত অভিযোগ করেন। পরে মতলব উত্তরের এসিল্যাড ঘটনাস্থলে গিয়ে অবৈধ ভাবে  তাদের নির্মানকৃত সেই রান্নাঘর ও টয়লেটের অংশ ভেঙ্গে দেয়।
তারপর থেকে মোস্তফা মাষ্টারের পরিবারের লোকজন অনেক ক্ষিপ্ত হয়ে উঠেন। তারই সূত্র ধরে পূর্ব শত্রুতা নিয়ে ঘটনার দিন সন্ধ্যার পর  ইব্রাহিম খলিল বাড়ির পাশ্ববর্তী মহিষ মারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সামনে একটি ব্রীজের ওপর দাঁড়িয়ে মোবাইল টিপছিলেন।
এর মাঝে হঠাৎ মোস্তফা মাষ্টার তাকে উদ্দেশ্য করে অনেক গাল মন্দ শুরু করেন। এতে ইব্রাহিম তাকে গাল মন্দ কেনো করছে, জবাব দিতেই রাতের অন্ধকারে পর্ব পরিকল্পিত ভাবে মোস্তফা মাষ্টার, তার ভাই হায়াত উল্ল্যাহ খান, মোস্তফার ছেলে তামিম, জিসান, মোস্তফার স্ত্রী মেহেরুন্নেছা বেগম, হায়াতের স্ত্রী ফিরোজা বেগম, সফিউল্ল্যাহ পাটয়ারীর ছেলে সুজন ও সবুজ মিলে লোহার রড, চাপাতি সহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় ইব্রাহিম খলিলের শরীরের বিভিন্নস্থান ও মাথার কয়েকস্থানে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়লে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করান। বর্তমানে সে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা মাষ্টারের বক্তব্য নিতে চাইলে তাকে পাওয়া যায়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital