বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আহসান গ্রুপের পক্ষ থেকে ২৫ মাদ্রাসায় কম্বল বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৩ পিএম
মতলব উত্তরে আহসান গ্রুপের পক্ষ থেকে ২৫ মাদ্রাসায় কম্বল বিতরণ
দেশের স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানী আহসান গ্রুপ লিমিটেড এর পক্ষ থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২৫ টি মাদ্রাসা এতিমদের মাঝে, প্রায় ৪৫০০ চার হাজার পাচশত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে লতরদি নিজ বাসভবন থেকে ২৫ টি মাদ্রাসার শিক্ষদের হাতে শীত বস্ত্র কম্বল তুলে দেন আহসান গ্রুপের মহা ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কামরুল আহসান সিআইপি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে, কামরুল আহসান সিআইপি বলেন, সারাদেশে এখন খুবই শীত চলছে। তাছাড়া গ্রাম এলাকায় শীত শুরু হয়ে গেছে। বিশেষ করে মতলব উত্তরের মাদ্রাসা গুলোতে অনেক এতিম বাচ্চারা পড়াশোনা করেন শীতে কষ্ট করেন অনেক ছাত্ররা বিল্ডিং এর ফ্লোরে ঘুমিয়ে থাকে, তারা শীতকালে অনেক কষ্ট করে এজন্যই মাদ্রাসার যারা এতিম রয়েছেন তাদের মাঝে কম্বল বিতরণ করলাম, এই বিতরণ কার্যক্রম অভ্যহত থাকবে, প্রতিবছরই বিতরণ করার চেষ্টা করব।
তিনি আরও বলেন, যে যত বেশি দান করবে সে তত বেশি আল্লাহর দিদার লাভ করবে। তাই যতটুকু পারছি মানুষের মাঝে উপহার দিচ্ছি। আমাদের পক্ষ থেকে প্রতি বছর দিয়ে থাকি। সবাই আল্লাহর নির্দেশ মেনে চলবো, তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।
তিনি আরও বলেন, এই তীব্র শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। মানব সেবায় মহান ব্যত নিয়ে সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমার এই শীত বস্ত্র বিতরণ চলমান থাকবে। ‘
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল্লাহ সরকার,ব্যবসায়ী হুমায়ুন কবির,সাবেক মেম্বার গোলাম হোসেন জহির,হাফেজ মাওলানা আব্দুর রহিম,বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital