বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ধর্ষণের শিকার

কচুয়ার সাইমা বিচারের দাবীতে ঘুরছে দ্বারে দ্বারে

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৮:১৯ পিএম
কচুয়ার সাইমা বিচারের দাবীতে ঘুরছে দ্বারে দ্বারে

হসপিটালে ভর্তিরত অবস্থায় সাইমা আক্তার।

কচুয়ায় সাইমা আক্তার (১৩) নামে এক কিশোরীর র্ধষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মনোহরপুর গ্রামে।

সাইমা আক্তার মনোহরপুর গ্রামের মেহের আলী হাজী বাড়ির আব্দুল হকের মেয়ে।

অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সকাল ৮টায় দিকে সাইমা পিতা আব্দুল হক কৃষি কাজ করতে মাঠে চলে যায়।

পাশাপাশি মা নাছিমা আক্তার ও পাশের বাড়িতে এক বাসায় কাজ করতে চলে যায়। ওই সময়ে মনোহরপুর গ্রামের মফিজুল ইসলামের পুত্র মজিবুল বাসার ঘরে ঢুকে হাত পা বেধেঁ জোর পূর্বক সায়মা আক্তারকে ধর্ষন করে। এই নিয়ে ব্যাপক হই-চৈই হয়। কচুয়া সিটি হাসপাতালে এনে তাকে চেক-আপ করালে ধর্ষণের আলামত পায়। এই ঘটনা নিয়ে এলাকায় শালিস বৈঠক বসে।

Model Hospital

শালিসে নাবিলিকা মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হলে মজিবুল বাসার তাকে বিবাহ করতে হবে মর্মে রায় দেয়। কিন্তু মজিবুল বাসার গংরা এই রায় মানেনি। বরং মজিবুল বাসার গংরা হুমকি প্রদান করে যে, এই বিষয় নিয়ে কোন কথা বললে বা আইনের আশ্রয় নিলে সাইমা ও তার পিতা মাতাকে জানে মেরে লাশ ঘুম করে ফেলবে।

এমনি অবস্থায় নিরপায় হয়ে সাইমার মা নাছিমা আক্তার বিচারের দাবীতে গত ৪ ডিসেম্বর চাঁদপুরের পুলিশ সুপারের নিকট অভিযোগ দায়ের করে।

এছাড়াও নাছিমা আক্তার গত ৮ ডিসেম্বর কচুয়া উপজেলার নির্বাহী অফিসারের নিকট ও অভিযোগ দায়ের করেন। ওই সব অভিযোগে সাইমা আক্তার বর্তমানে অন্তস্বত্তা দাবী করে সু-বিচার পাওয়ার প্রার্থনা জানায়।

এই ব্যাপারে বিবাদী মজিবুল বাসারের ব্যবহৃত (০১৯৩০৩৩৬২২৬) মুঠোফোনে যোগাযোগ করা হলে তার নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, অভিযোগটি এখনো আমার হাতে এসে পৌছায়নি। হাতে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এইদিকে সাইমা আক্তার ন্যায় বিচারপাবে কিনা এই প্রশ্ন এখন এলাকাবাসীর মুখে মুখে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital