শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও সংহতি সমাবেশ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৪২ পিএম
চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও সংহতি সমাবেশ

চাঁদপুর জেলায় শান্তি শৃংখলা বজায় রাখা ও জনস্বার্থ রক্ষা করে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনাকে সমন্বিত রাখার লক্ষ্যে চাঁদপুরে বিক্ষোভ ও সংহতি সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

চাঁদপুর জেলায় শান্তি শৃংখলা বজায় রাখা ও জনস্বার্থ রক্ষা করে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনাকে সমন্বিত রাখার লক্ষ্যে চাঁদপুরে বিক্ষোভ ও সংহতি সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রবিবার (১৫ ডিসেম্বর), বিকালে চাঁদপুর পৌর বাস স্ট্যান্ডে চাঁদপুর পৌর বাস স্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বলেন, জুলাই বিপ্লব যদি সফল না হতো তাহলে আজকে এখানে দাঁড়াতে পারতাম না। আল্লাহ যদি রহমত না করতো আমাদের কিছুই করার থাকতো না। আমরা কারা, আমরা সবাই গরীবের সন্তান, আমরা কেউ সোনার চামুচ মুখে নিয়ে জন্মাইনি। আমরা সব সময় রাজপথে নিপীড়নের শিকার হয়েছি। আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি।
তারা আরো বলেন, আপনারা সবাই জানেন, বিগত কয়েক মাসে চাঁদপুরের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়েছে ও বিঘ্নয় ঘটেছে। আমরা কি আগের স্বৈরাচারকে বিদায় করেছি আরেক নতুন স্বৈরাচারকে জায়গা দেওয়ার জন্য। আমার নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য শত শত ভাই শহিদ হয়েছে এই ছব্বিশের গনবিপ্লবে।
চাঁদপুরে গত ত্রিশ বত্রিশ বছরের রাজনীতিতে এই রকম বিশৃংখলা দেখিনি। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। তারা বলেন, আপনারা সুষ্ঠ রাজনীতি বাদ দিয়ে অপ রাজনীতি শুরু করেছেন, তাই আমরা ছাত্ররা আজকে পড়ার টেবিল রেখে এই রাস্তায় নেমে আসতে হয়েছে। আপনারা পারেননি বলেই আমাদেরকে ক্লাস বাদ দিয়ে জনগণের হয়ে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে আজকে। ‌এই বলে তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
বিক্ষোভ ও সংহতি সমাবেশে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সমন্বয়ক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানীম মেহেদী, চাঁদপুর জেলা থেকে শিক্ষক নিয়াজ মোর্শেদ, শিক্ষার্থী মোঃ রবিউল ইসলাম, মোঃ তামীম খান, আতিক, মুজাহিদ,সৈয়দ সাকিবুল ইসলাম, রাকিব ভূঁইয়া,নাদিম পাটোয়ারী, মোঃ কাউছার, আবদুল হাই লাভলু এবং মেয়েদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী রুহা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত অসংখ্য শিক্ষার্থীবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital