বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বর্ণিল আয়োজনে উপাদী দক্ষিণে সামাজিক সংগঠন আল আকসা ফাউন্ডেশনের শুভ সূচনা

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১১:১৬ পিএম
বর্ণিল আয়োজনে উপাদী দক্ষিণে সামাজিক সংগঠন আল আকসা ফাউন্ডেশনের শুভ সূচনা
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণের উপাদী দক্ষিণে আত্মপ্রকাশ ঘটেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দিঘীরপাড় আল আকসা ফাউন্ডেশন এর। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ইউনিয়নের দক্ষিণ করবন্দ দিঘীরপাড় ঈদগাহ মাঠে আয়োজিত এই সংগঠনটির শুভ উদ্বোধন করেন টাইলস হাউজের সর্বাধিকারী ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম খান। পরে উক্ত মাঠে আয়োজিত দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এদিন বাদ মাগরিব আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি মারুফ খান তানি। আল আকসা ফাউন্ডেশনের উপদেষ্টা মো. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম খান।
তিনি তার বক্তব্যে বলেন, এই এলাকায় আগে কোন সামাজিক সংগঠন ছিল না। তাই অরাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দিঘীরপাড় আল আকসা ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে। সকল সামাজিক আন্দোলনে অংশগ্রহনের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতকরণ ও ন্যায় প্রতিষ্ঠা করাই এই সংগঠনের মূল লক্ষ্য। এছাড়া সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সংগঠনটি কাজ করবে বলে জানান তিনি।
মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সফিউল আলম সাইফুল পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের উপদেষ্টা মো. ইউছুফ পাটোয়ারী, মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আবু তাহের খোকা, ইমাম ও খতিব হাফেজ সাইফুল ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্টা এ্যাডভোকেট মনির হোসেন, গিয়াস উদ্দিন পাটোয়ারী স্বপন, মোশাররফ হোসেন অপু, জাফর খান মিঠু, রাজারগাঁও ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হাফেজ আব্দুর রহিম, বিশিষ্ট শিক্ষানুরাগী মহসিন পাটোয়ারী, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলম তপদার, সহ সভাপতি বাবুল পাটোয়ারী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম খোকন মল্লিক, উপাদী দক্ষিণের সাবেক ইউপি সদস্য মো. আব্দুল হাই, উপাদী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন তপদার, ইউপি সদস্য বিল্লাল হোসেন তপদার, এমদাদ হোসেন, সংগঠনের উপদেষ্টা মো. হাছান খাঁন, মো. সোহেল, করবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরন পাটোয়ারী, টাহরখিল দিঘীরপাড় জামে মসজিদের সভাপতি মো. আলী হোসেন জমাদার সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
এসময় সংগঠনের সহ সভাপতি জাহিদুল আলম জিসান খাঁন, সহ সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ (শান্ত), সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত খাঁন ফরহাদ, সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ তপদার, বিল্লাল মাল, অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহিম হোসেন মিরাজ, দপ্তর সম্পাদক নুরুজ্জামান মাল, দপ্তর বিষয়ক সহ সম্পাদক নজরুল খাঁন, নাহিদ খাঁন, শিক্ষা বিষয়ক সম্পাদক সাহেদ তপদার, শিক্ষা বিষয়ক সহ সম্পাদক শিহাব খাঁন, তারেক জমাদার, প্রচার সম্পাদক রুবেল খাঁন, প্রচার বিষয়ক সহ সম্পাদক রাসেল তপদার, হোসাইন বেপারী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক মিলন পাটোয়ারী, সিয়াম তপদার, রাহাত খাঁন, সমাজসেবা বিষয়ক সম্পাদক নাজমুল হোসাইন সাদ্দাম, সমাজসেবা বিষয়ক সহ সম্পাদক আক্কাছ গাজী, শরীফ মাল, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ খাঁন, ধর্ম বিষয়ক সহ সম্পাদক নাসির তপদার, হানিফ মাল, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শাহাদাত তপদার, প্রবাসী কল্যাণ বিষয়ক সহ সম্পাদক জাবেদ বেপারী, মেহরাজ খাঁন ও হাছান বেপারী সহ উক্ত সংগঠনের বিভিন্ন এবং অত্র এলাকার নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital