শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রেঁনেসা মতলব উত্তর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৫:৪১ পিএম
রেঁনেসা মতলব উত্তর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

রেঁনেসা মতলব উত্তর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০০ শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

রেঁনেসা মতলব উত্তর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০০ শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে মতলব উত্তর উপজেলার আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ ১৭টি বছর ধরে উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেনের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্যদিয়ে অত্যন্ত স্বচ্ছতা ও সুনামের সহিত এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় আসছে।
এসময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক শাহাদাত কায়সার শহীদ, পরিচালনা কমিটির পক্ষে মো. ফারুক আহমেদ, নাজমুল হাসান, নাছির উদ্দিন ভূঁইয়া, আ. মান্নান, ফাতেমা বেগম, ফজিলুতুন্নেছা বেবী, আহমদ উল্ল্যাহ আশিক, সাইফুল ইসলাম, লায়লা আঞ্জুমানা, হাবিবুর রহমান, নাসরিন আক্তার, ফেরদৌসী জাহান নীলা, আকলিমা খাতুন’সহ অংশগ্রহণকারী কিন্ডারগার্টেনের শিক্ষকগণ।
বৃত্তি পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক শাহাদাত কায়সার শহীদ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে অত্যন্ত স্বচ্চতা ও সুচারুভাবে এই মেধা বৃত্তি পরীক্ষা পরিচালিত হয়ে আসছে। দিন দিন এই বৃত্তি পরীক্ষার সুনাম বিভিন্ন জনপদে ছড়িয়ে পড়লে বিগত বছরের তুলনায় চলতি বছরে এ বৃত্তি পরীক্ষার আরো ব্যাপক প্রসার ঘটে। যার কারণে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের অভিভাবকেরা তাদের সন্তান নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে যে উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছে তা সত্যি প্রশংসনীয়।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও শিক্ষা ক্ষেত্রে তাদের মনযোগি করা, শিক্ষার্থীরা যেন শিক্ষাটাকে আনন্দ হিসেবে নেয় এবং তাদের মধ্যে মেধার প্রতিযোগিতার পাশাপাশি তাদের ভিতর জরতা কাটাবার জন্য এ বৃত্তি পরীক্ষা।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে এ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজন।
শিক্ষার্থীদেরকে মেধা বিকাশ ও এক্সটা কারিকুলার অ্যাক্টিভিটিস এ অংশগ্রহণে উৎসাহিত করাই এই বৃত্তি পরীক্ষা আয়োজনের মূল উদ্দেশ্য ও বলে জানান তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital