বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রবাস মেলায় সিসিডিএ এর অংশগ্রহণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৫:৪২ পিএম
আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রবাস মেলায় সিসিডিএ এর অংশগ্রহণ

আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রবাসী মেলায় বিদেশ গমনেচ্ছুকদের দক্ষ প্রশিক্ষণ গ্রহণ করে প্রবাসে যাওয়ার পরামর্শ প্রদান করেন সিসিডিএ প্রকল্পের চাঁদপুর সদর উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার।

প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষমহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন সিসিডিএ এর জেলা এবং উপজেলার কর্মর্কতাবৃন্দ।
বুধবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজিত র‍্যালি, আলোচনা সভা এবং চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী প্রবাসের সাথে সহযোগী স্টেক হোল্ডারদের পরামর্শ প্রদান করেন সিসিডিএ।
সিসিডিএ এর পক্ষ থেকে স্টলের সার্বিক সহযোগীতায় ছিলেন প্রকল্পের চাঁদপুর সদর উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার।
মেলায় স্টল পরিদর্শন করেন ভেলভেটাস বাংলাদেশ প্রতিনিধি আরিফুর রহমান, জেলা সমন্বয়কারী মো: নাজমুল আহসান, প্রকল্প কর্মকর্তা, মো: শাহজাহান, আতিকুর রহমান, আব্দুর রহিম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এসময় স্টেক হোল্ডারদের উদ্দেশ্যে সিসিডিএ চাঁদপুর সদর উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার বলেন, অভিবাসী বাংলাদেশীরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে তথা দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন প্রভূত অবদান রাখছেন। যারা প্রবাসে গিয়ে উপার্জন করছেন, তাদের পাঠানো টাকায় রেমিট্যান্স বাড়ছে। তবে বিদেশ গমনেচ্ছুকদের অবশ্যই দক্ষ প্রশিক্ষণ গ্রহণ করে প্রবাসে গেলে লাভবান হবেন। দক্ষতা অর্জন করে প্রবাসে গেলে নিজের এবং দেশের অর্থনীতির উন্নতি হবে।
মেলা প্রদর্শন শেষে গণনাটক ও জেলা সমন্বয়কারী নাজমুল আহসানের প্রকল্পের সংক্ষিপ্ত কার্যক্রম তুলে ধরার মাধ্যমে মেলার প্রদর্শনীর কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য: মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুলসংখ্যক অভিবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদিকে ঘিরেই এ দিবসের উৎপত্তি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।