শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন অসহায় দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ : ডিসি মোহসীন উদ্দিন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৯:০৯ পিএম
নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন অসহায় দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ : ডিসি মোহসীন উদ্দিন

স্বেচ্ছাসেবক সংগঠন নবজাগরন গোল্ডেন ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

ঐক্য শান্তি সম্প্রীতি মেনে চলব রীতিনীতি এই স্লোগানকে ধারণ করে স্বেচ্ছাসেবক সংগঠন নবজাগরন গোল্ডেন ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, মানব কল্যাণে ‘মানব’কে আরো কার্যকরি ভূমিকা পালন করতে হবে। সমাজের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। নিজের ঘর থেকেই মানব সেবা শুরু করা উচিত। মানব সেবা করতে গিয়ে নিজের বাবা-মা বা পরিবারকে কোনোভাবেই অবহেলা করা চলবে না। যে মাটি থেকে আমরা উঠে এসেছি সেই মাটির প্রতি আমাদের সকলের দায়বদ্ধতা রয়েছে। সংঘবদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করলে সেটি সামজের জন্য বেশি কার্যকরী হয়। মানব সেবায় তাই ডুমুরিয়া উপজেলার সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ওরা সমাজের ময়লা আবর্জনা পরিষ্কার করে এরাই তো সমাজের বিবেক, যাঁরা ছাত্রজীবনে স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত থাকেন, তাঁরা চাকরিক্ষেত্রে এগিয়ে থাকেন বিভিন্ন দিক দিয়ে। যেমন: যোগাযোগ দক্ষতা ভালো থাকে, উপস্থাপনা কৌশল জানা থাকে, টিমওয়ার্ক করার অভিজ্ঞতা থাকে। সবকিছু মিলিয়ে চাকরিদাতা প্রতিষ্ঠান একজন কর্মীর কাছ থেকে যে বাড়তি যোগ্যতাগুলো আশা করে, তা বেশির ভাগই স্বেচ্ছাসেবী তরুণদের মধ্যে বিদ্যমান থাকে।

Model Hospital

জেলা প্রশাসক বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনে একজন তরুণ নিজেকে বিকাশের সুযোগ পান। এখানে নেতৃত্বের গুণাবলির চর্চা হয়, পাশাপাশি শেখানো হয় লেখালেখির কৌশল, সাংস্কৃতিক আড্ডা, উপস্থাপনার কৌশল ইত্যাদি। তাই বর্তমানে চাকরির বাজারে নিজেকে দক্ষ কর্মী হিসেবে প্রমাণ করতে চাইলে অবশ্যই ছাত্রজীবনে কোনো না কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে এগিয়ে রাখতে হবে সবার চেয়ে।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কালামের সভাপতিত্বে ও চাঁদপুরের শ্রেষ্ঠ যুব সংগঠক মোঃ জুয়েল সরকারের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ রহিম বাদশা, সংগঠনের উপদেষ্টা মোঃ আজমল হোসেন মিরন, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম কালু, মোহাম্মদ ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা গোল্ডেন বয় আল আমিন, কোষাধক্ষ ইয়াসিন খান নয়ন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital