প্রিয় চাঁদপুর সম্পাদক মন্ডলির সভাপতি
ওমরাহ হজ্ব পালনে স্ব-পরিবারে সৌদি গেলেন মোশাররফ হোসেন
পবিত্র ওমরাহ হজ্ব পালনে স্ব পরিবারে সৌদি আরবে গমন করেছেন চাঁদপুরের শীর্ষ অনলাইন গণমাধ্যম “প্রিয় চাঁদপুর” এর সম্পাদক মন্ডলির সভাপতি ও এম এস ক্রিয়েটিভ ভেঞ্চার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোশাররফ হোসেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্যে স্ব পরিবারে ঢাকা ত্যাগ করেন।

পরিবারসহ পবিত্র ওমরাহ হজ্ব পালন শেষে সুস্থভাবে যেন দেশে ফিরে আসতে পারেন, সেজন্য চাঁদপুরবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রিয় চাঁদপুর নিউজ পোর্টালের সম্পাদক মন্ডলির সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সঙ্গে রয়েছেন তার মা, বড় বোন, সহধর্মিণী ও দুই সন্তান।

প্রিয় চাঁদপুর নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকেও মোশাররফ হোসেন এ-র জন্য রইলো দোয়া ও শুভ কামনা।








