বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে চাঁদপুর খবর পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে চাঁদপুর খবর পত্রিকা ভূমিকা রাখবে : ইউএনও তাপস শীল

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৯:০৯ পিএম
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে চাঁদপুর খবর পত্রিকা ভূমিকা রাখবে : ইউএনও তাপস শীল

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৮ বছর শেষে ১৯ বছরে পদার্পণ উপলক্ষে হাজীগঞ্জে কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৮ বছর শেষে ১৯ বছরে পদার্পণ উপলক্ষে হাজীগঞ্জে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে হাজীগঞ্জ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

বক্তব্যে তিনি বলেন, বর্তমানে অনলাইনের যুগে এসে ১৮ বছর শেষে ১৯ বছরে পদার্পণ করেছে চাঁদপুর খবর পত্রিকা। এটি অনেক কঠিন একটি বিষয়। পত্রিকায় যারা কাজ করেন তাঁরা জানেন পত্রিকা চালানো কতটা কষ্টকর। সংবাদপত্রের সাথে বাংলা সাহিত্যের অনেকটা ঘনিষ্ঠ যোগসূত্র আছে। ইতিহাস তুলে ধরতে এই সংবাদপত্র গুলোই বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এই সংবাদপত্রের মাধ্যমে সারা বিশ্বে পৌঁছে গেছে। সংবাদপত্র বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে এবং দেশের বিভিন্ন অসংহতির চিত্র তুলে ধরে। বিগত দিনের মতো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে চাঁদপুর খবর পত্রিকা ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সিফাতের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক।

Model Hospital

তিনি বলেন, সাংবাদিকতার মূল থিম হল নির্ভুল ও সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা। সাংবাদিকতা খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়। যা ফিলিস্তিনের সাংবাদিকদের দেখলেই বোঝা যায়। বাংলাদেশের সাংবাদিকরা চ্যালেঞ্জ নিতে খুব ভয় পায়। সহজেই তারা চ্যালেঞ্জ নিতে চায় না। বুকে বল রেখে সত্য প্রকাশ করবে চাঁদপুর খবর পত্রিকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মার্ক্স বিল্ডার্স গ্রুপের স্বত্বাধিকারী মোস্তফা কামাল সুমন। তিনি বলেন, সাংবাদিকতার যে মাধ্যম এটি একটি রাষ্ট্রের ও জাতির জন্য গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের যত জনসংখ্যা সকলের কথা একত্রিত করে তুলে আনার মাধ্যমই হলো সংবাদ। আমরা আশা করবো চাঁদপুর খবর পত্রিকা মানুষের মৌলিক কথা তুলে ধরবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৮ বছর শেষে ১৯ বছরে পদার্পণ উপলক্ষে হাজীগঞ্জে কেক কাটছেন অতিথিরা।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, ত্রীনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহিউদ্দিন আল আজাদ, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার হাজীগঞ্জ অফিস প্রধান হাবিবুর রহমান, দৈনিক চাঁদপুর কন্ঠের হাজীগঞ্জ ব্যুরো প্রধান কামরুজ্জামান টুটুল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, দৈনিক আজকের দেশকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এনায়েত মুজমদার, দৈনিক ইলশে পাড় ব্যুরো প্রধান ও হাজীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ, দৈনিক চাঁদপুর প্রবাহের হাজীগঞ্জ ব্যুরো প্রধান জহিরুল ইসলাম জয়, দৈনিক সুদিপ্ত চাঁদপুরের নিজস্ব প্রতিনিধি সাইফুল ইসলাম, মেঘনা পোষ্টের প্রকাশক মজিবুর রহমান রণি, দৈনিক ভোরের সময় প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, দৈনিক চাঁদপুর খবর হাজীগঞ্জ প্রতিনিধি হোসেন বেপারী, অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর নিজস্ব প্রতিনিধি মোশারফ হোসেন, দৈনিক গণকন্ঠ হাজীগঞ্জ প্রতিনিধি তারেক আজিজ, প্রিয় চাঁদপুর নিজস্ব প্রতিনিধি মেহেদী হাসান রিমেল, দৈনিক দেশকন্ঠ প্রতিনিধি কাউছার আহমেদ, পপুলার বিডি নিউজের স্টাফ রিপোর্টার কাউছার, বাতিঘর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা হোসেন পাটোয়ারি, সুহিলপুর ইয়ং স্টার ব্লাড ফাউন্ডেশনের সভাপতি জাবেদ পাটোয়ারি, সাধারণ সম্পাদক সাকিব মুন্সী, সাংগঠনিক সম্পাদক রাকিব প্রমূখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়ত করেন নাসিমুল বারী এবং গীতা পাঠ করেন দৈনিক চাঁদপুর দর্পণের হাজীগঞ্জ প্রতিনিধি সুজন দাস।

বক্তব্য শেষে কেককাটার মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয় অনুষ্ঠানের।

এছাড়া হাজীগঞ্জে কর্মরত জাতীয়, স্থানীয় প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’