বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের মেঘনায় জাহাজ থেকে ৫ জনের ম র দে হ ও আহত অবস্থায় ৩ জন উ দ্ধার

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৬:০৬ পিএম
চাঁদপুরের মেঘনায় জাহাজ থেকে ৫ জনের ম র দে হ ও আহত অবস্থায় ৩ জন উ দ্ধার

চাঁদপুরের মেঘনায় থেমে থাকা পণ্যবাহী জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। ওই জাহাজ থেকে আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার বেলা ১টার পর মরদেহের খবর পাওয়া যায়। জানা গেছে, জাহাজটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। দুপুরের দিকে ওই জাহাজে গিয়ে পৌঁছায় নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। এরপর তারা নিহত ও আহতদের উদ্ধার করেন।

বাংলাদেশে কোস্টগার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামস এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পণ্যবাহী জাহাজটি সার নিয়ে নারায়ণগঞ্জে যাওয়ার কথা ছিল। চাঁদপুরের মেঘনায় কার্গো জাহাজটি গত রাতে ডাকাতের কবলে পড়ে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

Model Hospital

চাঁদপুরে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, ট্রিপল নাইনের মাধ্যমে তারা জানতে পারেন এমভি আল বাহেরা নামক একটি জাহাজে মরদেহ পাওয়া গেছে। পাঁচজন মৃত অবস্থায় পাওয়া গেছে এবং ৩ জন আশংকাজনক অবস্থায় রয়েছে। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জাহাজটিতে কোস্ট গার্ড ও নৌপুলিশ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে।

তিনি জানান, এ নৌযানটি সার নিয়ে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জে যাচ্ছিলো। পুলিশের ধারণা নিহতরা সবাই জাহাজের ক্রু। তবে কি কারণে এ হত্যা কাণ্ড তা প্রাথমিকভাবে জানাতে পারেনি তারা।

নিহত ও আহতদের পরিচয়ের বিষয় জানা যায়নি। জাহাজটি ইউরিয়া সার নিয়ে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী বন্দর যাচ্ছিলো বলে জানা গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital