নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক চাঁদপুর খবরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁদপুর প্রেসক্লাব রোডস্থ এলিট কিচেন রেষ্টুরেন্টে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৯বছরে পদাপর্ণ উপলক্ষে চাঁদপুর পাটোয়ারী নিউজ পেপার এজেন্সীর পরিচালক মো: জসিম মেহেদীকে ক্রেষ্ট প্রদান করেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত পাঠক প্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সফলতার ১৮বছর পেরিয়ে ১৯বছরে পদাপর্ণ উপলক্ষে চাঁদপুরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।

এসব আয়োজনের মধ্যে রয়েছে পত্রিকার প্রতিনিধি সম্মেলন, আলোচনা সভা, কেক কাটা, ফুলেল শুভেচ্ছা, চাঁদপুর পাটোয়ারী নিউজ পেপার এজেন্সীর পরিচালক মো: জসিম মেহেদী ও পত্রিকার সাংবাদিকদের ক্রেষ্ট প্রদান,নবায়নকৃত আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট গণঅভ্যুথানে নিহত শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

২৩ডিসেম্বর (সোমবার) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব রোডস্থ এলিট কিচেন রেষ্টুরেন্টে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পত্রিকার প্রতিনিধি সম্মেলনে পত্রিকার বার্তা সম্পাদক আহম্মদ উল্ল্যাহ এর পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

অনুষ্ঠানের সভাপতির এবং পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, পত্রিকাটি সফলতার ১৮বছর পেরিয়ে ১৯বছরে পদাপর্ণ করছে। আমি সংশ্লিষ্ট সবাইকে আজকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। পাঠকদের সমর্থনের কারণে পত্রিকাটি এগিয়ে যাচ্ছে। পাঠকগণ পত্রিকাটি সাদরে গ্রহণ করেছে। পত্রিকার নিয়মিত প্রকাশ করা চ্যালেঞ্জিং। আমি বা আমরা পত্রিকা প্রকাশনায় যতটুকু সফলতা পেয়েছি, তা পাঠকদের জন্যই। আপনারা পত্রিকা প্রকাশনার কারিগর এবং আমার সহযোদ্ধা, পত্রিকার দীর্ঘদিনের পথচলা। যখন যে পরিস্থিতি থাকবে তখন তা নিয়ে কাজ করতে হবে। পত্রিকাটিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এটাই প্রধান লক্ষ। সাংবাদিকতা পেশা খুবই ঝুঁকিপূর্ণ পেশা। আপনারা সাংবাদিকরা নিউজ পাঠালে এর সঠিকতা যাচাই করে পাঠাবেন। নিউজে যেন বস্তুনিষ্ঠতা থাকে এবং ঘটনার সত্যতা থাকে। আমরা দৈনিক চাঁদপুর খবর একটি পরিবার। আপনারা নিউজ পাঠানোর ক্ষেত্রে গুরুত্ব দিবেন। নিউজে ক্যাপশন, স্থান, ঘটনা ও তারিখ উল্লেখ করতে হবে।
তিনি আরো বলেন, পত্রিকাটি দৈনিকে অনুমোদন পাওয়ার পর থেকেই নিয়মিত প্রকাশ করে আসছি। সেই থেকে আমাদের এ নিয়মিত প্রকাশনা অব্যাহত আছে এবং থাকবে। দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রিন্ট সংস্করণ এর পাশাপাশি অনলাইন সংস্করণ নিয়মিত প্রকাশনা করা হয়। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের প্রিন্ট পত্রিকার পাশাপাশি অনলাইন সংস্করণ প্রকাশনা করে আসছি। পাঠকের কাছে জনপ্রিয় করার জন্য পত্রিকার প্রিন্ট সংস্করণ ও অনলাইনকে সাজানো হয়েছে। বুঝত হবে পত্রিকার পাঠক-ই প্রধান শক্তি। তাই পাঠকের চাহিদার কথা চিন্তা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, চাঁদপুর প্রেসক্লাবের নেতৃত্বে চাঁদপুরের সাংবাদিকগণ ঐক্যবদ্ধ রয়েছে। সারাদেশে চাঁদপুর প্রেসক্লাবের একটা সুনাম রয়েছে । সাংবাদিকদের কল্যাণে চাঁদপুর প্রেসক্লাব কাজ করছে । যারা শতভাগ পেশাদারিত্ব নিয়ে সাংবাদিকতা করছে, তারাই প্রেসক্লাবের নেতৃত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে। আজকের এই শুভক্ষনে চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশন এবং চাঁদপুর পাটোয়ারী নিউজ পেপার এজেন্সীর পারিচালক মো: জসিম মেহেদীসহ প্রত্রিকা বিলিকারক সংশ্লিষ্ট সবাইকে দৈনিক চাঁদপুর খবরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পত্রিকার প্রচারে এই সংগঠনগুলো অনেক গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে।
দৈনিক চাঁদপুর খবর সম্পাদক আরো বলেন, আমি জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুন্থানে যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। বিগত বছরের ন্যায় প্রতিবছরই আমরা অনুষ্ঠান করে থাকি। পাঠকদের গ্রহণযোগ্যতা হলো পত্রিকার চালিকা শক্তি। আমার সাথে এক ঝাঁক উদ্যমী সাংবাদিকগণ আছে। তারা কাজ করে যাচ্ছে। অনলাইন নিয়মিত সংবাদ যাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে পত্রিকার হার্ড কপি অনেক গুরুত্বপূর্ণ। প্রতিদিন রাত ৮টার মধ্যে ইমেলে সংবাদ ও ছবি পাঠাতে হবে। সংবাদ নির্ধারিত সময়ের মধ্যে পাঠাবেন। সংবাদ যাতে সঠিকতা থাকে, সেদিকে খেয়াল রাখবেন। নিউজের সাথে ছবিতে ক্যাপসান দিবেন। আমরা অনলাইনকে আরো আপডেট করবো। আপনারা বিজ্ঞাপন দিবেন। নিউজে বানানের মধ্যে খেয়াল রাখবেন। বানান সঠিকভাবে দেখতে হবে। আপনারা স্বাধীনভাবে কাজ করবেন।
প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার উপদেষ্টা মতলব উত্তরের কৃতিসন্তান মো: রিপন সরকার, চাঁদপুর পাটোয়ারী নিউজ পেপার এজেন্সীর পরিচালক মো: জসিম মেহেদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সিফাত, সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম সারওয়ার সেলিম, যুগ্ম সম্পাদক মো: রানা সরকার, যুগ্ম বার্তা সম্পাদক বি এম ইসমাঈল, চীপ রির্পোটার সাইদ হোসেন অপু চৌধুরী, বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহীম খান, সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো: ইমাম হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার এস এম ইকবাল, সিনিয়র স্টাফ রির্পোটার মো: মহসিন হোসাইন, হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: হাবিবুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি সমীর ভট্টাচার্য্য, মতলব উত্তর প্রতিনিধি শামীম আহমেদ জয়, কচুয়া উপজেলা প্রতিনিধি মো: ইসমাঈল হোসেন বিপ্লব, হাইমচর উপজেলা প্রতিনিধি মো: কবির হোসেন, পত্রিকার অফিস সহকারি মো: হযরত আলী, ম্যানেজার মানিক চন্দ্র রায় প্রমুখ ।
এসময় উপস্থিত আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন, পত্রিকার উপদেষ্টা ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ আহমেদ কাজল, উপদেষ্টা চাঁদপুর সেবা সিটি সেন্টার এন্ড খান টাওয়ার ফ্ল্যাট-মালিক সমিতির সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন মানিক, উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আশা ও আনোয়ার সিমেন্টের ডিলার মো: কামরুজ্জামান খান সহ অন্যান্যরা।
এসময় প্রতিনিধি সম্মেলনে পত্রিকার সাংবাদিক ও প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা, চাঁদপুর পাটোয়ারী নিউজ পেপার এজেন্সীর পরিচালক মো: জসিম মেহেদী ও পত্রিকার সাংবাদিকদের ক্রেস্ট প্রদান, পত্রিকার নবায়নকৃত পরিচয়পত্র (আইডিকার্ড) বিতরণ করেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অতিথিবৃন্দ। শুরুতেই পত্রিকার জন্মদিন উপলক্ষে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সাংবাদিকবৃন্দগণ।
এরপর অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ দৈনিক চাঁদপুর খবর পরিবারের সদস্যবৃন্দ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো: ইমাম হাসান।
সবশেষে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানের সভাপতি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জানিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।







