বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৭ পিএম
ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মতলব উত্তরে ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৩ ডিসেম্বর সোমবার সকালে ছেংগারচর পৌরসভার রুহিতারপাড় ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল, সাংবাদিক সম্মেলন করেন উপজেলা ও পৌর বিএনপি।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফজলুল হক সরকার হান্নান, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমীন স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পদাক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আব্দুল মান্নান সাগর, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজী, ছেংগারচর পৌর ছাত্রদলের আহবায়ক শাকিল খান, সাধারণ সম্পাদক ফরহাদ সরকারসহ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার।
লিখিত বক্তব্যে উজ্জল ফরাজী বলেন, ১৮ডিসেম্বর একটি মহল ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে লক্ষন চন্দ্র সেনের নামে এক ব্যাক্তির মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে যা সম্পূর্ন্ন মিথ্য, বিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমরা উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।