বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাদ্রাসায় ভোকেশনাল ট্রেড চালু প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালা

মাদ্রাসা গুলোকে মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে : ড. দিলরুবা খান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৬:২৭ পিএম
মাদ্রাসা গুলোকে মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে : ড. দিলরুবা খান

চতুর্থ শিল্প বিপ্লব এবং মাদ্রাসায় ভোকেশনাল ট্রেড চালু প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. শাহনওয়াজ দিলরুবা খান।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. শাহনওয়াজ দিলরুবা খান বলেছেন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে মাদ্রাসায় ভোকেশনাল ট্রেড চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হওয়ার পথ প্রশস্ত করবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জন জরুরি। ভোকেশনাল শিক্ষার মাধ্যমে তারা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও অবদান রাখতে পারবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসা এডুকেশন স্কিম মাদ্রাসার আয়োজনে চতুর্থ শিল্প বিপ্লব এবং মাদ্রাসায় ভোকেশনাল ট্রেড চালু প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় ঘটাতে হবে। এ কর্মশালা সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কর্মমুখী প্রশিক্ষণের ওপর জোর দেন। মাদ্রাসা শিক্ষার্থীরা ভবিষ্যতে ইসলামি গবেষক, প্রশাসক, উদ্যোক্তা এবং শিল্প উদ্যোক্তা হয়ে উঠতে পারে। তাদের জন্য হাতে-কলমে শিক্ষা এবং প্রযুক্তি ব্যবহার শেখানোর সুযোগ নিশ্চিত করতে হবে।

মহাপরিচালক ড. শাহনওয়াজ দিলরুবা খান বলেন, ভোকেশনাল শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মকর্ম সংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা শক্তিশালী করে, দেশের উন্নয়নে তাদের অবদান নিশ্চিত করা সম্ভব হবে।

Model Hospital

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)’ এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব ফাতেমা জাহান।

কর্মশালা পরিচালনা করেন সিডিএমই স্কিমের প্রোগ্রাম অফিসার মোঃ আবুল বাশার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিডিএমই স্কিমের উপ পরিচালক (প্রোগ্রাম), মো: মোশরেকুল আলম, উপ স্কিম পরিচালক (প্রশাসন), মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারি স্কিম পরিচালক এস. এম. দেলোয়ার হোসেন, লাইলুন নাহার, সহকারী স্কিম পরিচালক (প্রশিক্ষণ), সিডিএমই স্কিম, হিসাবরক্ষণ কর্মকতা মেহেদী হাসান, প্রোগ্রাম অফিসার (প্রশাসন), জয়নাব সুলতানা, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলন, বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. জসিম উদ্দিন, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ মামুনুর রশিদ চৌধুরী, অর্নব দাস, উপ সহকারি প্রকৌশলী স্বপন কুমার সাহা, হিসাব রক্ষক কর্মকর্তা আজিম শেখ।

প্রশিক্ষণ কর্মশালায় জেলার সকল মাদ্রাসার অধ্যক্ষ সহ ২৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’