বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ১২-১৭ বছর বয়সী ১ম ডোজ টিকার আওতায় ২২হাজার ১শত ৮৮ শিক্ষার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২, ৩:৪৬ পিএম
শাহরাস্তিতে ১২-১৭ বছর বয়সী ১ম ডোজ টিকার আওতায় ২২হাজার ১শত ৮৮ শিক্ষার্থী

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তি উপজেলায় ১২-১৭ বৎসর বয়সী শিক্ষার্থীরা ১ম ডোজ ফাইজার টিকা গ্রহন করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কোভিড-১৯ ও ওমিক্রন ঠেকাতে সারা দেশের ন্যায় শাহরাস্তি উপজেলার ৩৫ টি মাধ্যমিক বিদ্যালয়, ২২ টি মাদ্রাসা ও ২ টি কারিগরী শাখার ২২ হাজার ১ শত ৮৮ জন শিক্ষার্থী ১ম ডোজ টিকা গ্রহন করেছেন। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুপুস্থিতির কারনে ১ হাজার ৯ শত ৫০ জন শিক্ষার্থী টিকা নিতে পারেননি।

শাহরাস্তি উপজেলার প্রানকেন্দ্র ঐতিহ্যবাহী নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অত্যান্ত সুশৃঙ্খল পরিবেশে টিকা গ্রহন করেন এ সকল শিক্ষার্থীরা । উৎসবমুখর পরিবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লাইন ধরে টিকা গ্রহন করার উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। সে সাথে স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রম ও শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষন ছিল চোখে পড়ার মত।

উল্লেখ্য, শাহরাস্তি উপজেলার ১৭ বৎসর তর্দ্ধু কলেজ ও বিশ্বাবিদ্যালয় শিক্ষার্থীরা চাঁদপুর জেলা সদরে কোভিড টিকা গ্রহন করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা: নাসির উদ্দিন জানান, ১ম ডোজ হিসেবে বরাদ্দকৃত (ফাইজার) টিকা ২২ হাজার ১ শত ৮৮ জন টিকা পেয়েছেন। পরবর্তী বরাদ্দ পেলে ১ হাজার ৯ শত ৫০ জন কে টিকার আওতায় আনা হবে। শিক্ষার্থীদের টিকার ক্যাম্পেইন বর্তমানে বন্ধ রয়েছে, টিকা বরাদ্দ পেলেই ক্যাম্পেইন শুরু করবো।

Model Hospital

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আহসান উল্ল্যাহ চৌধুরী জানান, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কিছু কিছু শিক্ষার্থী টিকা গ্রহন করা থেকে বাদ পড়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্স টিকা বরাদ্দ পেলে বাদ পড়া শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসা হবে। আমরা শতভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।

এ বিষয়ে উপজেলার টিকা কেন্দ্র ও নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজাদ হোসেন জানান, উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অত্যান্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে গ্রহন করছেন। শিক্ষার্থীদের টিকা গ্রহনের জন্য সুরক্ষিত কর্ক্ষ স্থাপন করা হয়েছে, স্বাস্থ্যকর্মী ও শিক্ষকরা অত্যান্ত দক্ষতার সহিত কাজ করেছেন। এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সুন্দর ও সাবলীল ভাবে টিকা গ্রহনের বিষয়টি পুরো উপজেলায় সুনাম কুড়িয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।