শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ১৬ হাজার সুবিধাভোগী পরিবার টিসিবি পণ্য থেকে বঞ্চিত

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৮:১৩ পিএম
কচুয়ায় ১৬ হাজার সুবিধাভোগী পরিবার টিসিবি পণ্য থেকে বঞ্চিত

পুরনো কার্ডধারী ও স্মার্টকার্ড না পাওয়ায় টিসিবি পণ্য থেকে বঞ্চিত হয়েছেন চাঁদপুরের কচুয়া উপজেলার ১৬ হাজার ১শত ১০ জন অসহায় বিপদগ্রস্ত পরিবার।

টিসিবি পণ্য না পেয়ে দুভোর্গে পড়েছেন এ অসহায় পরিবার গুলো। তারা এ পবিত্র রমজান মাসে ও পাচ্ছেন না স্বল্পমূল্যের টিসিবি পণ্য। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তভোগীরা। বাধ্য হয়ে বেশি দামে বাজার থেকে পণ্য কিনতে হচ্ছে পরিবারগুলোকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় মোট টিসিবি কার্ডধারী ৩১ হাজার ৮শত ৭০টি সুবিধা ভোগী পরিবার রয়েছে। চলতি বছরের শুরুতে সুবিধা ভোগী পরিবারগুলোর পুরনো কার্ডগুলো নবায়ন করে স্মার্ট কার্ডে পরিবর্তিত করতে জমা নেওয়া হয়।

এরপর দীর্ঘ ৬ মাস পেরিয়ে গেলেও সব স্মার্ট কার্ড আসেনি। তন্মেধ্য ২২ হাজার ৫শত ৮৪ টি স্মার্ট কার্ড পরিবর্তিত হয়ে এসেছে। তারমধ্যে এই পর্যন্ত ১৫ হাজার ৭শত ৬০ টি স্মার্ট কার্ড হাতে পেয়ে সুবিধা ভোগী পরিবার গুলো টিসিবি পণ্য পেয়েছে। স্মার্ট কার্ড এখনো হাতে পায়নি ৬ হাজার ৮শত ২৪ টি সুবিধাভোগী পরিবার। পুরনো কার্ড থেকে ৯ হাজার ২শত ৮৬টি কার্ড বাদ পড়েছে। বিভিন্ন ক্রটিজনিত কারণে ২০৫টি কার্ড এন্ট্রি দেওয়া হয়নি। বাকী ৯ হাজার ৮১ টি স্মার্ট কার্ড প্রেরণের জন্য তথ্য পাঠানো হয়েছে।

Model Hospital

ভোক্তভোগী কড়ইয়া ইউনিয়নের ডুুমুরিয়া গ্রামের বাসিন্দা পুরনো টিসিবি কার্ডধারী মো. হারুনূর রশিদ ও পৌরসভার বাসিন্দা সুজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে সব সময় আমি টিসিবি পণ্য পেতাম। টিসিবি পণ্য পেয়ে সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, তেল, চিনি নিয়ে মাস চলে যেত।

পরিবার নিয়ে সাচ্ছন্দে ছিলাম। এখন এমনিতে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছি। তার মধ্যে আবার টিসিবি তালিকা থেকে বাদ পড়লাম। বাধ্য হয়ে বেশি দাম দিয়ে বাজার থেকে ছোলা, তেল, চিনি, চাল ও ডাল কিনলাম। কি কারণে টিসিবি তালিকা থেকে বাদ দেওয়া হলো তার কারণ খোঁজে পাইনি। আমরা মধ্যবিত্ত পরিবারগুলো মহা বিপদের মধ্যে আছি না পারি বলতে না পারি সইতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, যাারা এখনো স্মার্ট কার্ড হাতে পায়নি তাদের কার্ড প্রক্রিয়াধীন রয়েছে। আমরা প্রিন্টেড কার্ড পাওয়া মাত্রই বিতরণ করবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital