বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ৬ ও ৭ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৯:১২ পিএম
ফরিদগঞ্জে ৬ ও ৭ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

ফরিদগঞ্জে ৭ বছরের ও ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশ হাতে গ্রেফতার।

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক মামলায় ৭ বছরের ও চুরি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম নির্দেশে এএসআই মোঃ অলি উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুজন মিয়াকে গ্রেফতার করে।
একই রাতে এএসআই মোঃ আবু কাউছার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হোগলী এলাকায় অভিযান পরিচালনা করে জিআর চুরি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জসিম উদ্দিনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, রূপসা উত্তর ইউনিয়নের উত্তর রূপসা এলাকার বাইল্লা বাড়ির মুসা মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া এবং গুপ্টি পশ্চিম ইউনিয়নের হোগলী এলাকার মুন্সি বাড়ির আঃ রহিমের ছেলে মোঃ জসিম উদ্দিন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital