বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কুরআন ও হাদিসের বানী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন : জামায়াত আমীর বিল্লাল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৯:৩৫ পিএম
কুরআন ও হাদিসের বানী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন : জামায়াত আমীর বিল্লাল

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের সংগঠনের জনশক্তি ও বিশিষ্ট জনদের সম্মানে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার মস্তান বাড়ি সংলগ্ন আল-আমীন মডেল মাদ্রাসা হলরুমে মাগরিব নামাজ শেষে শুরু হয়ে রাত আনুমানিক সাড়ে ৯টা পর্যন্ত চলে কোরআন মজিদ থেকে আলোচনা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন মিয়াজি।

তিনি তার বক্তব্যে বলেন, আলেম ওলামা যে হোক না কেন অন্যায়ভাবে কুরআন-হাদিসবিরোধী কোন নির্দেশ দিলে সেটা আপনারা পালন করবেন না।

Model Hospital

এ সময় তিনি পবিত্র কুরআন ও হাদিসের বানী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আল্লাহর দীনকে বাস্তবায়নের নির্দেশ দেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ওয়ার্ড সভাপতি ওমর ফারুক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক শেখ মোঃ বেলায়েত হোসেন, শহর ছাত্র শিবিরের সভাপতি ফারুক হোসেন, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ শেখ সালেহ, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী আঃ শুক্কুর মস্তান প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।