বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সরকারি মিডিয়া তালিকাভুক্ত হলো ‘দৈনিক আলোকিত সকাল’

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১০:৪১ এম
সরকারি মিডিয়া তালিকাভুক্ত হলো ‘দৈনিক আলোকিত সকাল’

মো: নজরুল ইসলামের সম্পাদনায় ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক‘আলোকিত সকাল’পত্রিকা সরকারি মিডিয়া তালিকাভুক্ত (ডিএফপি) হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) চৌধুরী সাহেলা পারভীন স্বাক্ষরিত পৃথক পত্রে গত ২৩ ডিসেম্বর পত্রিকাটি মিডিয়া তালিকাভুক্ত করাসহ সরকারি বিজ্ঞাপনের হার নির্ধারণ পূর্বক পত্র জারি করা হয়।

গত ২৮ সেপ্টেম্বর ২০১৭ইং তারিখে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ডিক্লারেশন প্রাপ্ত দৈনিক দৈনিক আলোকিত সকাল পত্রিকাটি মো: নজরুল ইসলামের সম্পাদনায় ১৭ অক্টোবর ২০১৭ ইং থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে। ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে সরকারি মিডিয়া তালিকাভুক্ত হয়।

দীর্ঘ ৮ বছর পর আলোর মুখ দেখতে পেল আলোকিত সকাল। এই ৮ বছরের পথ চলা সহজ ছিলো না। যেমন ১ বার না পারিলে দেখো শতবার তেমনি বার বার চেষ্টার ফলে আজ সফল হলো পত্রিকাটি। দীর্ঘ দিন থেকে সরকারি মিডিয়া ভুক্ত করার জন্য চেষ্টা করতে করতে চলে যায় প্রায় ৮ বছর। এর মধ্যে অনেক বার ভেঙ্গে পড়েন কিন্তু হাল ছেড়ে দেননি কখনো।

Model Hospital

অনেক কষ্টের পর আজ দৈনিক আলোকিত সকাল সরকারি মিডিয়াভুক্ত। সরকারি মিডিয়াভুক্তির ফলে এখন থেকে দৈনিক ‘আলোকিত সকাল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থাসমূহের বিজ্ঞাপন প্রকাশ করা যাবে। দৈনিক আলোকিত সকালকে সরকারি মিডিয়া তালিকাভুক্ত করায় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সম্পাদক মো: নজরুল ইসলাম বলেন, এর মাধ্যমে দৈনিক ‘আলোকিত সকাল’ এর নতুন দিগন্তের সূচনা হলো। দেশের আপামর মানুষের জন্য কাজ করবে দৈনিক দৈনিক আলোকিত সকাল।

তিনি বলেন, এমন খুশির দিনে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করিতেছি যে, তিনি আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তাবায়ন করেছেন। সেই সাথে আলোকিত সকাল এর কর্মরত সকল সাংবাদিকবৃন্দ, বিজ্ঞাপনদাতা, কলাকৌশলীসহ সবাইকে কৃতজ্ঞতা জানাই। তাদের অবধানেই আজ আলোকিত সকাল মিডিয়াভুক্ত হয়েছে।

বিশেষ করে ধন্যবাদ জানাই মোখলেছুর রহমানকে। আল্লাহর রহমতের পর যার সহযোগীতায় আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। সরকারি মিডিয়া তালিকাভুক্ত হওয়ায় পত্রিকার সম্পাদক ও প্রকাশককে শুভেচ্ছা জানিয়েছে আলোকিত সকাল এর সকল সাংবাদিক-কর্মচারীবৃন্দ।

বিজ্ঞাপন বা যেকোন প্রয়োজনে আমাদের সাথে ০১৯৭২২১১৪৪০ তে যোগাযোগ করতে পারেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital