শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৬ পিএম
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ
চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি, উপদেষ্টা পরিষদ ও বিভিন্ন উপ-পরিষদ অনুমোদিত হয়।

নবগঠিত কমিটির সভাপতি রহিম বাদশা (বাংলাভিশন/দৈনিক চাঁদপুর প্রবাহ) ও সাধারণ সম্পাদক কাদের পলাশ (যমুনা টিভি/দৈনিক শপথ)

কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী (বিজয় টিভি/চাঁদপুর খবর), সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস (গাজী টিভি), মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), আলম পলাশ (প্রথম আলো), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী (আলোকিত বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন (চাঁদপুর সকাল), মোরশেদ আলম (চ্যানেল আই/মানবজমিন), আবদুল আউয়াল রুবেল (প্রভাতী কাগজ), সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি (দীপ্ত টিভি/বাংলা ট্রিবিউন), চৌধুরী ইয়াসিন ইকরাম (চাঁদপুর কণ্ঠ), এ কে আজাদ (চাঁদপুর দর্পণ), তালহা জুবায়ের (এখন টিভি/দেশ রূপান্তর)।

কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন (চাঁদপুর দিগন্ত), প্রচার ও দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম (এনটিভি ও জাগো নিউজ), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ (চাঁদপুর প্রবাহ), ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু (সুদীপ্ত চাঁদপুর), সাংস্কৃতিক সম্পাদক আবদুস সালাম আজাদ (বাসস), সমাজকল্যাণ সম্পাদক শরীফ মো. আশরাফুল হক (আমাদের অঙ্গীকার), আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম (আজকালের খবর), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক (ঢাকা টাইমস)।

কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে- জালাল চৌধুরী (জনকণ্ঠ), বি এম হান্নান (ইনকিলাব), ইকবাল হোসেন পাটোয়ারী (সমকাল/চাঁদপুর প্রতিদিনি), গিয়াসউদ্দিন মিলন (আমার দেশ/মেঘনা বার্তা), শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ), জি এম শাহীন (এস এ টিভি), মির্জা জাকির (যুগান্তর), লক্ষ্মণ চন্দ্র সূত্রধর (ভোরের কাগজ), আল-ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টি ফোর/যায়াযায়দিন), মুনির চৌধুরী (দিনকাল), অ্যাডভোকেট শাহজাহান মিয়া (সংগ্রাম), রোকনুজ্জামান রোকন (চাঁদপুর জমিন), ওমর পাটওয়ারী (চাঁদপুর প্রবাহ), ফারুক আহমেদ (সময় সংবাদ/কালের কণ্ঠ), এম এ লতিফ (আমাদের সময়), মুনাওয়ার কানন (মাই টিভি/চাঁদপুর কাগজ), আবদুল ওয়াদুদ রানা (বৈশাখী টিভি)।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital