বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৭ পিএম
চাঁদপুরে আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁদপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র গৌরবোজ্জ্বল ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

চাঁদপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র গৌরবোজ্জ্বল ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইডিইবি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আইডিইবি’র চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আলী নূর।

সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালে আইডিইবি প্রতিষ্ঠিত হয়েছিল তারপর অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সংগঠনটি এগিয়ে চলছে।প্রকৌশল বিভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশে এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। বর্তমান এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ১০ লক্ষ। এই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষ, সর্বস্তরের জনগণ এবং সর্বোপরি ইঞ্জিনিয়ারদের স্বার্থে কাজ করে। আগামী দিনে এই সংগঠনকে আরো শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

Model Hospital

বক্তারা আরো বলেন, এই সংগঠন আরো বেশি শক্তিশালী করতে হবে। সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। আমাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ৫০ শতাংশ পদোন্নতি হয়নি।
আন্দোলনের সংগ্রাম ছাড়া আমাদের দাবি পূরণ করা সম্ভব নয়।

অনুষ্ঠানের পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরে প্রদক্ষিণ করে।

এ সময় অন্যান্যদের মাঝে আইডিইবি’র চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: সালাউদ্দিন, সদস্য মো: ফিরোজ আহমেদ, জুয়েল আহমেদ, মো: সাইফুল্লাহ, মুস্তাফিজুর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’