মতলব দক্ষিণে মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় এমএ শুক্কুর পাটোয়ারী
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারলে দেশ ও সমাজ উপকৃত হবে
চাঁদপুরের মতলব দক্ষিণে ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে উপজেলার আশি^নপুর স্কুল এন্ড কলেজ মাঠে আশি^নপুর যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী এ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। এক ঘন্টার খেলায় কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কাউয়াদি তরুণ সংঘকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে গৌরিপুর ফুটবল একাডেমি বিজয়ী হয়।

খেলায় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর-২ নির্বাচনী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমএ শুক্কুর পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে এমএ শুক্কুর পাটোয়ারী বলেন, বর্তমানে যুব সমাজ মাদকে আসক্ত হয়ে পড়ছে। আমরা চাই তরুণরা মাদকের দিকে না গিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হোক। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারলে দেশ ও সমাজ উপকৃত হবে। যুব সমাজের উদ্যোগে এমন আয়োজন আনন্দের বিষয়। খেলাধুলা যুব সমাজকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনবে। সেইসাথে খেলার মাঝে ভাতৃত্ব ও সৌহার্দ্যতা যেন বজায় থাকে এবং সম্প্রীতির বন্ধন যেন বৃদ্ধি পায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।


খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান মেম্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুর্ণামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা মো. মিজানুর রহমান বৈদ্য, দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিঞা শফিকুল ইসলাম, চাঁদপুর জেলা যুবদলের সহ-সম্পাদক সাবেক ছাত্রনেতা এমএ আজিজ ঢালী, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মানিক তালুকদার, সমাজ সেবক ও সৌদি প্রবাসী মো. শফিকুল ইসলাম শফিক, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিঞা মো. মামুন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক বৈদ্য, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. মাসুদ সরকার, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. কাইয়ুম মুন্সি প্রমুখ।
খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মো. জিয়াউর রহমান, আবু সাইদ ও সাখাওয়াত হোসেন সোহাগ। টুর্ণামেন্ট পরিচালনায় ছিলেন, মো. আলী হাসান অপু, সাখাওয়াত হোসেন প্রধান, আল ফাহাদ হাসান দীপ্ত, মো. সালেহ আকরাম সাজ্জাদ, তানজিল হাসান, নাহিদ হাসান ও কাকন বৈদ্য।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খেলায় চ্যাম্পিয়ন দলকে প্রাইজ হিসেবে ফ্রিজ ও রার্নাস আপ দলকে প্রাইজ হিসেবে এলইডি টেলিভিশন প্রদান করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।








