বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর আল আমিন মডেল মাদ্রাসার বার্ষিক ফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৫:৫০ পিএম
চাঁদপুর আল আমিন মডেল মাদ্রাসার বার্ষিক ফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

চাঁদপুর আল আমিন মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের সহকারী জেলা শিক্ষা অফিসার মো: জাকির হোসেন পাটওয়ারীকে মাদরাসার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন মাদরাসা অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুমসহ কমিটির সদস্য বৃন্দ।

হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন পরিচালিত চাঁদপুর আল আমিন মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা মঙ্গলাবর (৩১ ডিসেম্বর) বেলা ১০ টায় শহরের নিউ ট্রাক রোডস্থ মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান করেন চাঁদপুর সহকারী জেলা শিক্ষা অফিসার মো: জাকির হোসেন পাটওয়ারী।

তিনি বলেন, বর্তমানে দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (মাদরাসা) অস্তিত্ব মুসলমানদের জন্য আল্লাহর অনেক বড় অনুগ্রহ। কেননা ইসলাম হলো বিশুদ্ধ বিশ্বাস ও আমলের নাম।

যার মধ্যে দ্বিনদারি, মুআমালাত ও আখলাক-চরিত্র সবই অন্তর্ভুক্ত। পালনর্তার সন্তুষ্টি-অসন্তুষ্টির জ্ঞান হচ্ছে দ্বীনী শিক্ষা। যার মূল সূত্র ওহীয়ে এলাহী।

Model Hospital

আর এ শিক্ষাকে আমরা মাদরাসা শিক্ষা ব্যবস্থা বলে থাকি। মুসলিম সমাজের সকল শ্রেণীর মানুষ যেন দ্বীন মোতাবেক চলতে পারে, হালাল-হারাম জেনে নববী আদর্শে জীবন পরিচালনা করতে পারে সেজন্যই কুরআন-সুন্নাহ্তে পারদর্শী একটি জামা‘আত বা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান থাকা অপরিহার্য।

চাঁদপুর আল আমিন মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের সহকারী জেলা শিক্ষা অফিসার মো: জাকির হোসেন পাটওয়ারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন।

আল আমিন মডেল মাদরাসা অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক নূরুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, আল আমিন মডেল মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস শুকুর মস্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী অ্যাডভোকেট সাহেল আহমেদ, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা আ জ ম ইসমাইল হোসেন আজাদ, কমিটির সদস্য মো: ফরিদ মোস্তান, ফাউন্ডেশনের সদস্য মুসাদ্দেক আল আকিব, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্যাহ।

উদ্বোধনী বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাও. আসাদুজ্জামান দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা কমিটির সদস্য মজিবুর রহমান মস্তান। অভিবাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জোড়পুকুর পাড় বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আল আমিন। শিক্ষকদের মধ্য বক্তব্য রাখেন মাওলানা নেয়ামত উল্যাহ।

শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র হাফেজ মাজহারুল ইসলাম। ইসলামী সংগীত পরিচালনা করেন হিফজ বিভাগের ছাত্র মো: ইমাম হোসেন।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের সহকারী জেলা শিক্ষা অফিসার মো: জাকির হোসেন পাটওয়ারীকে মাদরাসার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন মাদরাসা অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুমসহ কমিটির সদস্য বৃন্দ।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’