শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

এলজিইডি চাঁদপুরের উদ্যোগে জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক অবকাঠামো বিষয়ক কর্মশালা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৭:২৪ পিএম
এলজিইডি চাঁদপুরের উদ্যোগে জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক অবকাঠামো বিষয়ক কর্মশালা

এলজিইডি চাঁদপুরের উদ্যোগে জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক অবকাঠামো বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন নিবার্হী প্রকৌশলী মো: আহসান কবির।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় “রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (RCIP)” শীর্ষক প্রকল্পের উন্নয়নমূলক কাজ ADB অর্থায়নে প্রশিক্ষণ বাস্তবায়নে (এলজিইডি) চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও কমিউনিটি অর্গানাইজারগণের অংশগ্রহনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ৯ টা থেকে দিনব্যাপী কামরুল ইসলাম সিদ্দিক হলে রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (RCIP)” প্রকল্পের আওতায় “জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক অবকাঠামো বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুর এ কর্মশালা আয়োজন করে।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডি চাঁদপুরের নিবার্হী প্রকৌশলী মো: আহসান কবির।

তিনি বলেন, কর্মশালায় গ্রামীণ সড়কের টেকসই পরিবেশবান্ধব ও জলবায়ু সহিষ্ণু সংযোগ অবকাঠামো উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিসহ গ্রামীণ জনজীবনের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে এলজিইডির আরসিআইপি প্রকল্প। টেকসই পরিবেশবান্ধব ও জলবায়ু সহিষ্ণু গ্রামীণ সংযোগ অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিসহ গ্রামীণ জনজীবনের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটির বাস্তবায়ন কাজ চলছে।

Model Hospital

নির্বাহী প্রকৌশলী গ্রামীন অবকাঠামো উন্নয়ণ কাজ আরো টেকসই ও দীর্ঘস্থায়ী করনে বিষদ আলোচনা করেন। তিনি প্রকল্পে কাজে আরও গতিশীল প্রতিকূলতা নিরসনে বিভিন্ন দিকনির্দেশনা মূলক উপদেশ ও সর্বাত্বক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আরসিআইপি প্রকল্পের উপ প্রকল্প পরিচালক, মো: মনজুর রশিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম, সহকারী প্রকৌশলী, ক্রিলিক অর্পণ পাল, ট্রেনিং কোডিওনেটর মো মনিরুল ইসলাম ও সোশাল সেফগার্ড স্পেশালিস্ট শামিম হোসেন।

কর্মশালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি চাঁদপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী ফুয়াদ আহসান, উপজেলা প্রকৌশলী আবদুল আলিম লিটন, মো আজিজুল হক, মো আশরাফুল সাহান, মোঃ আবরার আহম্মেদ, সৌরব দাস,ও মোঃ মনির হোসেন, সহকারী প্রকৌশলী তাহসিনুল হোসেন মুকুলসহ ৮ উপজেলা উপ সহকারী প্রকৌশলী ও কমিউনিটি অগানাইজাররা অংশগ্রহণ করেন।

শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগকে ঘিরে ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থী হতে ইচ্ছুক এমন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে হবে। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য ও আগামী দিনের করণীয় নিয়েও আলোচনা করা হয়। এ সময় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি তারা বলেন, বিগত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের আমলে স্বপন মাহমুদ টানা দুইবার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তার রাজনৈতিক দল বিএনপি সরকার ক্ষমতায়, তাই এবারও তাকে চেয়ারম্যান হিসেবে দলীয় সমর্থন দিতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করলে ইউপি চেয়ারম্যান হিসেবে এবারও বিজয় নিশ্চিত করার আশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।
দীর্ঘদিনের সহকর্মী শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টি সহজে মানিয়ে না নিয়ে স্মৃতিচারণ করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সমাজসেবক জহিরুল হক লালু মাষ্টার প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ সাত্তার বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর পাটওয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে দলীয় নেতাকর্মীদের মতামত ও উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি শাহমাহমুদপুর ইউনিয়নের সভাপতির পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন বিভিন্ন মামলা হামলার শিকার ও কারানির্যাতিত জননন্দিত নেতা স্বপন মাহমুদ। এবং এদিন রাতেই চাঁদপুর সদর উপজেলা বিএনপির কাছে তার পদত্যাগ পত্র জমা দেন। সভাপতির বক্তব্যে তিনি তাঁর দীর্ঘদিনের উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক কর্মকান্ডের কথা সকলের কাছে স্মৃতিচারণ করেন। অশ্রুসিক্ত নয়নে তিনি ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, ওলামাদলের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার, সদস্য আবুল বাশার, বিএনপি নেতা মোজাম্মেল খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম, যুবদল নেতা শওকত কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা বেগম, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।