রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে : ইউএনও সুলতানা রাজিয়া 

ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৮:৫৩ পিএম
ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তারুণ্যের উৎসব উপলক্ষে ফরিদগঞ্জে অনুর্ধ- ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন ইউএনও সুলতানা রাজিয়া।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে অনুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্ণামেন্টের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তরুণরাই আগামী বাংলাদেশ গড়বে। তাই তারুণ্যের উৎসবের মাধ্যমে তাদের উদ্যোমকে আরো বাড়িয়ে নেয়ার জন্য এই প্রচেষ্টা।

খেলায় একটি পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের মোট ১৬টি দল অংশ গ্রহণ করেছে। যা আগামী ২৩ জানুুয়ারি  ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ পৌর একাদশ , ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ একাদশের মুখোমুখি হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নুরুন্নবী নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ পৌর প্রশাসক ও সহকারি কমিশনার ভূমি এ.আর এম জাহিদ হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাঈমুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, যুব উন্নয়ন কর্মকর্তা মেসবাহ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবগণ।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।