মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১০:৩৫ পিএম
ফরিদগঞ্জে ফারিসা’র নয়া কমিটি

ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন ফারিসা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় মোতাহার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে কমিটির ঘোষণা করেন প্রকৌশলী মহেশ শর্মা।

নয়া পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মোতাহার হোসেন পাটওয়ারী, প্রধান সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক ও শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মহেশ শর্মা, সাংগঠনিক সম্পাদক প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান নির্বাচিত হন।

১০১ সদস্য বিশিষ্ট কমিটি ছাড়াও উপদেষ্টা মন্ডলির একটি কমিটি রয়েছে। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের প্রতিটি ব্যাচের দুই জন করে প্রাক্তণ ছাত্র কমিটিতে সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হবেন।

Model Hospital

ভবিষ্যতে সংগঠনকে আরো এগিয়ে নিতে প্রতিটি ব্যাচের আলাদা কমিটি গঠনে সহায়তা করা হবে বলে ফারিসার নয়া সাধারণ সম্পাদক মহেশ শর্মা নিশ্চিত করেছেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।