বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে পদোন্নতি পেলেন ডাঃ জাহিদ

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১০:৩৯ পিএম
কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে পদোন্নতি পেলেন ডাঃ জাহিদ

পদোন্নতিপ্রাপ্ত আরএমও ডাঃ মোঃ জাহিদ হোসাইন।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডাঃ মোঃ জাহিদ হোসাইন আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হিসেবে পদোন্নতি পেয়ে নতুন দায়িত্ব পেয়েছেন।

গত (৮ জানুয়ারী) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফের স্বাক্ষরিত একপত্রে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মর্কর্তা ও কর্মচারীবৃন্দ তাকে অভিনন্দন জানান।

ডা. মো. জাহিদ হোসাইন স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী ঢাকা ও সংযুক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারি সার্জন হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আরএমও) পদে পদোন্নতি লাভ করেন। ৪২ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ডা. মো. জাহিদ হোসাইন উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।

Model Hospital

তিনি মেডিসিন, মা ও শিশু, চর্ম, যৌন, বাত, স্ট্রোক,প্যারালাইসিস, লিভার, কিডনী ডায়াবেটিস রোগের চিকিৎসক হিসেবে উপজেলাব্যাপী ভালো মানের সেরা ডাক্তার হিসেবে তাঁর সুখ্যাতি রয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত আরএমও ডা. মো. জাহিদ হোসাইন এক প্রতিক্রিয়ায় বলেন, উন্নত চিকিৎসা সেবা দেওয়াই আমার প্রদান লক্ষ্য। এই উপজেলার মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে তাদের সেবা করা, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা এবং সরকারি হাসপাতালের স্বাস্থ্য সেবার উন্নয়ন কল্পে যা করার প্রয়োজন তা করার চেষ্টা করবো।

হাসপাতালে চিকিৎসা সেবা বৃদ্ধি, পরিস্কার পরিচ্ছন্ন সহ অন্যান্য কার্যক্রমে ব্যবস্থা গ্রহন করবো।

সততা ও নিষ্ঠার সহিত আমি যেন আমার দায়িত্ব পালন করতে পারি তাই সকলের সহযোগিতা ও দোয়া চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital