মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের স্পন্সরে তিনশতাধিক  শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

এ শিক্ষা উপকরণই শিক্ষার্থীদের পাঠগ্রহণে উৎসাহিত করবে : মোঃ মোশারফ হোসেন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১১:৫০ পিএম
এ শিক্ষা উপকরণই শিক্ষার্থীদের পাঠগ্রহণে উৎসাহিত করবে : মোঃ মোশারফ হোসেন
শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের স্পন্সরে ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের তিনশতাধিক শিক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ।
শনিবার সকালে শাহরাস্তি পৌরশহরের নাওড়া পঞ্চগ্রাম আজিজুর রহমান উবি’র ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন এ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, অলাভজনক ও সামাজিক সংগঠনটির বছর পূর্তি উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এ ক্ষুদ্র প্রয়াসটির আয়োজন।
ওই সময় সংগঠনটির সভাপতি দীন মোহাম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট  শিক্ষানুরাগী, সমাজসেবক, দানবীর এবং এম.এস ক্রিয়েটিভ ভেঞ্চার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোশারফ হোসেন।
তিনি বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। ওই মেরুদন্ড সোজা থাকার কথা থাকলেও, শিক্ষা ব্যবস্থাপনায় পলিসি মেকারদের বিভিন্ন সময় ভুল সিদ্ধান্তের কারনে শিক্ষা ব্যবস্থা আজ হুমকির মুখে। সময় এসছে এই অবস্থা থেকে জাতিকে উত্তরণের। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থা সংস্কারের। তাহলে জাতি পাবে কাঙ্ক্ষিত শিক্ষার মানসম্মত ব্যবস্থাপনা। শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক থাকতে হবে নিবিড়। তাহলেই শিক্ষার্থী খুঁজে পাবে তার কাঙ্খিত ঠিকানা। এমন অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে আজ আমাদের এই সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষা উপকরণের ক্ষুদ্র সহযোগিতা নিয়ে আমরা হাজির হয়েছি।
তিনি আরো বলেন অবশ্যই এ ক্ষুদ্র প্রয়াস শিক্ষার্থীদের ধাবিত করবে শিক্ষা কার্যক্রমে (পাঠগ্রহণে) মনোযোগী হতে।
ওই সংগঠনের সহ- সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাউসারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাড. শামছুল ইসলাম মোহন, (ভি আই পি)  ল্যান্ডমার্ক ঢাকা লিমিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ বিল্লাল হোসেন (বেলাল), সিঙ্গাপুর প্রবাসী সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ সাখাওয়াত হোসেন (শরীফ), ঢাকা নবাবপুর মা বেয়ারিং এর স্বত্বাধিকারী মোঃ সামছুল আলম (মামুন), মাধ্যমিক শিক্ষক সমাজ কল্যান সমিতির সভাপতি মোঃ আব্দুল রহিম, সহ- সভাপতি মোঃ আবুল বাসার, সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এমএসসি, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান, মেহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার সরকার, গণমাধ্যম কর্মী রুহুল আমিন তরুন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ইতালি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মোঃ আবুল কাশেম মোল্লা, পঞ্চগ্রাম আজিজুর রহমান উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, ঢাকা সানজিদা লেদারের স্বত্বাধিকারী মোঃ ইব্রাহিম খলিল সুমন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হাবিব উল্লাহ ও সমাজসেবক মনির হোসেন।
উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে শাহরাস্তি উপজেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, ঝড় সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মানবতার কল্যাণে কাজ করে সাধুবাদ কুড়িয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানবতার কল্যাণে আরো বৃহৎ পরিসরে আগামীতে আরও ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।