রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিএনপি দেশ পরিচালনা করলে দেশের উন্নয়ন ও সমৃদ্ধ হবে : ড. মুহাম্মদ. জালাল উদ্দিন

মতলব উত্তরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮:০৮ পিএম
মতলব উত্তরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

মতলব উত্তর উপজেলাধীন ফরাজীকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিতিবৃন্দ।

‘ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগান কে সামনে রেখে হেমন্তের পড়ন্ত বিকেলে উৎসব মুখর পরিবেশে চাঁদপুরের মতলব উত্তর উপজেলাধীন ফরাজীকান্দি ইউনিয়নের  ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার (২২ জানুয়ারী) বিকেলে উপজেলার চরমাছুয়া ঈদাগাঁ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মুহাম্মদ. জালাল উদ্দিন।
ড. জালাল বলেন, এ ধরনের ফুটবল খেলার মাধ্যমে আমরা আমাদের প্রিয় ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোকে স্মরণ করতে পারি। তিনি আমাদের ক্রীড়া জগতের এক অন্যতম নক্ষত্র।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ স্বাধীনভাবে কথা বলার ও চলাফেরা করতে পারছে। তারই উদাহরণ আজকের এ ফুটবল টুর্ণামেন্ট। এ এলাকার মানুষ ছিল ফুটবলপ্রেমী।
তিনি আরো বলেন, মানুষ চায় বিএনপি এ দেশ পরিচালনা করুক। বিএনপি দেশ পরিচালনা করলে দেশের উন্নয়ন ও সমৃদ্ধ হবে। আজকের শিশু-কিশোররা মাঠ সংকটের কারণে খেলাধুলা করতে পারছে না। যার জন্য মোবাইল আসক্ত হয়ে পড়ছে। অনেকে মাদকসহ বিপৎগামী হচ্ছে। বিএনপির হাতে দেশ পরিচালনার সুযোগ হলে খেলার মাঠের ব্যবস্থা করা হবে।
ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আ. গনি তপাদার, আকতার হোসেন মুন্সি, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, মুরাদ হোসেন বেপারী, ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক জয়নাল পাটোয়ারী পিনু, জেলা যুবদলের সদস্য মমিন প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক নজরুল গাজী।
নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে হাজীপুর ফুটবল একাদশ আমিরাবাদ ফুটবল একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
হাজীপুর ফুটবল একাদশের দায়িত্বে ছিলেন ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অপু ও আমিরাবাদ ফুটবল একাদশের দায়িত্বে ছিলেন ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হোসেন গাজী।
পরে প্রধান অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি এবং পুরস্কার তুলে দেন।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।