বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে চাঁদাবাজি ও ভাঙচুরের দুই মামলায় কাউসার মালকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯:৩০ পিএম
চাঁদপুরে চাঁদাবাজি ও ভাঙচুরের দুই মামলায় কাউসার মালকে কারাগারে প্রেরণ

চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড বাবুরহাট এলাকার চিহ্নিত চাঁদাবাজ মাদক সেবনকারী ও অপরাধ কর্মকান্ডের হোতা কাউসার মালকে সেনাবাহিনী গ্রেফতারের পর পুলিশের কাছে সোপর্দ করে।

বুধবার দুপুরে চাঁদাবাজি ও শাহমোহম্মদপুর ইউনিয়ন পরিষদ ভাঙচুরের দুটি মামলায় আসামি দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

আদালত তার জামিন না মঞ্জুর করে অবশেষে তাকে জেলা কারাগারে পাঠিয়ে দেন।

দুই মামলা আটক হওয়া কাওসার মাল রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবত বাবুরহাট এলাকায় বাস স্ট্যান্ড সিএনজি ও অটো স্ট্যান্ড সহ বাজার থেকে প্রতিদিন মোটা অংকের টাকা চাঁদাবাজি করতো।

Model Hospital

স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে এই শীর্ষ চাঁদাবাজ কাউসার মালকে গ্রেপ্তারের জন্য সেনাবাহিনী অভিযান চালিয়ে আটক করে।

সেনাবাহিনীর হাতে আটক হওয়া কাউসার মাল বাবুরহাট ১৪ নং ওয়ার্ড মৃত সাত্তার মালের ছেলে।

সেনাবাহিনী জানায়, দীর্ঘ বছর যাবৎ আটক কাওসার মাল বাবুরহাট এলাকায় রাস্তার পাশে সরকারি জায়গায় বিভিন্ন স্ট্যান্ড বসিয়ে চাঁদা আদায় করত।

এছাড়া বাজারের রাস্তার পাশে বিভিন্ন ভাসমান দোকান বসিয়ে চাঁদা তুলতো। বাবুরহাট এলাকার বড় বড় মাদকের চালান পাচার করত এছাড়া এলাকার সন্ত্রাসী কার্যকলাপ সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল কাউসার মাল।

তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ পাওয়ার পর তার বাড়িতে অভিযান চালানো হয়।

অবশেষে এই শীর্ষ চাঁদাবাজ কাওসার মালকে গ্রেফতার করা সম্ভব হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।