শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কারাবন্দি হই, এখন মেয়ের ১৫ বছর’

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৪:০৮ পিএম
৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কারাবন্দি হই, এখন মেয়ের ১৫ বছর’

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৬ জন সাবেক বিডিআর জাওয়ান আজ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন।

তাদের কারামুক্তিতে স্বজনদের চোখে আনন্দের অশ্রু ঝরছে। আনন্দ বাঁধ ভেঙেছে তাদের মনে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পিলখানা হত্যাকাণ্ড মামলার ১৩৬ জন বিডিআর জাওয়ানের মুক্তির কথা রয়েছে। দুপুর ১টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৬৫ জনের বেশি আসামি কারাগার থেকে মুক্তি লাভ করেছেন বলে কারা সূত্রে জানা গেছে।

পিলখানা হত্যাকাণ্ড মামলায় কারাগার থেকে মুক্তি পাওয়া মামুন বলেন, সম্পূর্ণ বিনা বিচারে আমি ১৬ বছর কারাগারে ছিলাম। যদি সঠিক বিচার হতো তাহলে আমার কারাভোগ করতে হতো না।

Model Hospital

কাঁদতে কাঁদতে তিনি বলেন, ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে চাকরির তিন বছর বয়সে কারাগারে যাই। আমার একমাত্র মেয়ের বয়স এখন সাড়ে ১৫ বছর।

কারাবন্দি স্বজনদের অপেক্ষায় ফুল নিয়ে কারাগারের সামনে অপেক্ষা করছেন মুক্তিপ্রাপ্ত জাওয়ানদের স্বজনরা।

কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে ২২ জানুয়ারি বুধবার বিডিআর বিদ্রোহ মামলায় ১৭৮ জনের জামিননামা পাঠানো হয়। সেসব জামিননামা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকার শর্তে বন্দিদেরকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে।

কারা সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ২৬ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ৮৯ জন ও হাই সিকিউরিটি কারাগার থেকে ১২ জন মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে আরও ১০ জনের জামিননামা কারাগারে এসে পৌঁছেছে। মোট ১৩৬ জনের মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে কারাগার সূত্রে জানা গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital