বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৯

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৬:৩৮ পিএম
মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৯
মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যৌথ অভিযানে দেশীয় মদ, গাঁজা ও  দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, সোহাগ (২৮), মোহাম্মদ ফারুক (২৯), মজিবর রহমান (৫২), খোরশেদ (৬০), মো.  আকতার হোসেন (৩৮), মো. তারা মিয়া (৩০), মো. মান্নান (৫৫), শামসুল হক (৩০) এবং মো. নয়া মিয়া (৪০)।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নে বেলতলী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাবিদের নেতৃত্বে ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট থেকে ১০০গ্রাম গাঁজা, ১১টি দেশীয় অস্ত্র, ১১টি মোবাইল ফোন, ৪০টি কোলকি, ৫লিটার দেশীয় মদ, ৬টি ছোট/বড় টর্চ লাইট, ১১টি গাঁজা কাঁটার যন্ত্র, ১টি গাঁজা কাঁটার কাঠ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ৯ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরও জানান, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital