বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাবুরহাটের ব্যবসায়ী

কাউছার মালের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৮:০০ পিএম
কাউছার মালের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

বাবুরহাট বাজার পরিচালনা কমিটির ৩ বারের নির্বাচিত সদস্য, গণঅভ্যুথানের অগ্রজ সৈনিক সাইফুল ইসলাম কাউছার মালের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মিথ্যে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটি ও সর্বস্তরের জনগন।

২৭ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০ টায় বাবুরহাট মতলব পেন্নাই সড়ক ও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা।

এসময় সড়কে বিভিন্ন যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। মানবন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

Model Hospital

মানবন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, সাইফুল ইসলাম কাউছার মাল বাবুরহাট বাজার পরিচালনা কমিটির ৩ বারের নির্বাচিত একজন সম্মানিত সদস্য। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুথান নেতৃত্ব দেয়া একজন অগ্রজ সৈনিক। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে রাজনৈতিক একাধিক মিথ্যে মামলা দেয়া হয়েছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলে ধরা হয়েছে, সেই অভিযোগ এবং বাস্তবতার সাথে কোন মিল নেই।

আমরা দেখেছি তাকে সৌদি আরবে কোন একজন ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপন দাবি তুলে ধরা হয়েছে। অথচ সে কোনদিনও বিদেশে যাননি। এছাড়া বাবুরহাট বাজারে তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যু, সন্ত্রাসী কর্মকান্ডের কথা তুলে ধরা হয়েছে। যা সম্পর্ন মিথ্যে ও বানোয়াট। আমরা কাউছার মালের বিরুদ্ধে এইসব একাধিক মিথ্যে মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাসুদ পালোয়ান, জিন্টু মাল, আলমগীর হোসেন, মাসুদ মাল, মমিন খান, ডাক্তার কবির গাজী, ডাঃ শফিকুর রহমান, মোশারফ হোসেন মুসু, জলিল আখন্দ, মাসুদুর রহমান, সুমন, জামাল খান,যুব নেতা সাগর, আলামিন হাওলাদার, আনোয়ার খান।

উল্লেখ্য : কয়েকদিন পূর্বে সৌদি আরবে আপহরন মামলা এবং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ ভাঙ্গন ও লুটপাটের মামলায় সাইফুল ইসলাম কাউছার মালকে গ্রেফতার করা হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, মূলত কাউছার মাল একজন পর উপকারি মানুষ, সে সবসময় মানুষের কল্যাণে কাজ করেছিলেন। তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।

যে কেউ উদ্দেশ্য মূলক ভাবে এ অভিযোগটি দায়ের করেন, বাবুরহাট বাজার পরিচালনা কমিটি, ব্যববসায়ী ও সর্বস্তরের জনগন সাইফুল ইসলাম কাউছার মালের অতি দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital