শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ছাত্রফ্রন্টের বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াতি কার্যক্রম

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৮:০২ পিএম
চাঁদপুরে ছাত্রফ্রন্টের বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াতি কার্যক্রম

চাঁদপুরে জাকের পার্টি ছাত্রফ্রন্টের নেতৃত্বে শহরের হকার্স মার্কেট, ফয়সাল শপিং কমপ্লেক্স, বাসস্ট্যান্ড ও ওয়ারল্যাস বাজারে ইসলামী মহাসম্মেলনের দাওয়াতি লিফলেট বিতরণ করা হয়।

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশে জাতীয় ঐক্যের আহবানে আগামী ৮ থেকে ১১ ই ফেব্রুয়ারি জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহসুফি খাজাবাবা বিশ্বওলি ফরিদপুরি (কু.ছে.আ) সাহেবের স্মরণে ৪ দিনব্যাপী বিশ্ব উরছ শরিফকে সামনে রেখে চাঁদপুরে জাকের পার্টি ছাত্রফ্রন্টের নেতৃত্বে ইসলামী মহাসম্মেলনের দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) দিনব্যাপী চাঁদপুর শহরের হকার্স মার্কেট, ফয়সাল শপিং কমপ্লেক্স, বাসস্ট্যান্ড ও ওয়ারল্যাস বাজারে সম্মেলনের দাওয়াতি লিফলেট হাজারো মানুষের মাঝে বিতরণ করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জাকের পার্টি চাঁদপুর (দঃ) জেলা সভাপতি আলহাজ্ব কাজি মাহাবুবুর রহমান, চাঁদপুর সদর উপজেলা জাকের পার্টির সভাপতি মাহাবুবুর রহমান, জাকের পার্টি ছাত্রফফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম প্রচার সম্পাদক ফয়সাল খন্দকার, চাঁদপুর দক্ষিণ জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন, চাঁদপুর পৌরসভা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, জাকের পার্টি ছাত্রফ্রন্ট চাঁদপুর উত্তর জেলার শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সিয়াম হোসেন খান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital