শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৯:৫২ পিএম
মতলব উত্তরে কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের আয়োজনে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী, নারী ও শিশু নির্যাতন দমন, কিশোর গ্যাং এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হকের নেতৃত্বে জনসচেতনতামূলক র‍্যালিটি ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ছেংগারচর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় ওসি মো. রবিউল হক বলেন, সামাজিক শৃঙ্খলা, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ।এ ছাড়া ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা, পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসাসহ পুলিশের সেবা নিতে ৯৯৯ মোবাইল ফোনে যোগাযোগ করার আহ্বান জানান।
ওসি আরো বলেন, আমাদের জেলা পুলিশ সুপারের নির্দেশনা নারী নির্যাতন, ধর্ষন, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, জঙ্গী দমন ও মাদক সংশ্লিষ্টদের কোন ছাড় নেই। সে যে দলেরই হোক না কেন এবং নারী নির্যাতন, ধর্ষন, বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, জঙ্গী দমন ও মাদক এর মত ঘটনা না ঘটে সে দিকে পুলিশের পাশাপাশি সকলের খেয়াল রাখতে হবে।
এসময় ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. বেনজির আহাম্মদ মুন্সি, মতলব উত্তর থানার পুলিশ সদস্য, এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital