বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেপ্তার ৩

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৯:৫৫ পিএম
মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেপ্তার ৩
মতলব উত্তরে পৃথক অভিযান পরিচালনা করে ২৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সাড়ে পাঁচআনী মিয়াজি বাড়ির মো. নবির হোসেন মিয়াজির ছেলে মো. জয়নাল আবেদীন (৪২) একই ইউনিয়নের নেদামদী জামতলা সর্দার বাড়ির লাল মিয়া সর্দারের ছেলে মো. হারুনুর রশিদ (৩৮) এবং দূর্গাপুর ইউনিয়নের বড় দূর্গাপুর গ্রামের মৃত মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. মফিজ (৪৫)।
রবিবার (২৬ জানুয়ারি) রাতে জহিরাবাদ ইউনিয়ন ও দূর্গাপুর ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মতলব উত্তর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন সহ সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করে পাঁচআনী চৌরাস্তা বাজার এলাকা থেকে ২০০পিস ইয়াবা সহ পাঁচআনী গ্রামের মো. জয়নাল আবেদীন ও নেদামদী গ্রামের মো. হারুনুর রশিদকে গ্রেপ্তার করে এবং পৃথক ঘটনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিজানুল হক সহ সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করে দূর্গাপুর বেরিবাদ থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট’সহ মো. মফিজকে গ্রেপ্তার করা হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মতলব উত্তরকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে চাঁদপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে দৃঢ় প্রতিজ্ঞ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।